সময় কলকাতা ডেস্ক, ৩ ফেব্রুয়ারি :বিখ্যাত ওড়িয়া চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা সাধু মেহের যিনি বঙ্গের দর্শকদের কাছে চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের সৌজন্যে অভিনেতা হিসেবে ভুবন সোম চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত হয়ে থাকবেন – তিনি চলে গেলেন।
ওড়িয়া সিনেমা এবং বলিউডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাঙ্গালীদের কাছেও তিনি অপরিচিত নন। মৃণাল সেনের পছন্দের অভিনেতা ছিলেন তিনি । ভুবন সোম চলচ্চিত্রটি হিন্দিতে জনপ্রিয়তা লাভ করলেও বনফুলের বাংলার প্রেক্ষাপটে লেখা কাহিনীতে সৃষ্ট ভুবন সোম চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন তাঁর অনন্য অভিনয় দিয়ে, বইটি এই রাজ্যেও জনপ্রিয় হয়েছিল । সূত্রের খবর, সাধু মেহের তাঁর মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪।
আরও পড়ুন চলে গেলেন রাশিদ খান, রেখে গেলেন মুগ্ধতা
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “শ্রী সাধু মেহের জির মৃত্যু চলচ্চিত্র জগতের এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি গভীর ক্ষতি। হিন্দি এবং ওড়িয়া উভয় সিনেমাতেই একজন অটল, তার সিনেমাটিক অভিনয় এবং নিষ্ঠা ছিল অনুকরণীয়। আমার ভাবনা তাঁর পরিবার, সহকর্মী এবং অনেক ভক্তর সঙ্গেই থাকছে যারা এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত। তাঁর স্মৃতিতে, আমরা তাঁর রেখে যাওয়া সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্যকে লালন করি। ওম শান্তি।”
আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান


More Stories
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
চলে গেলেন বশির বদর