Home » আমেরিকায় প্রবল শীতে নিরাশ্রয় ব্যক্তির হাতে ভারতীয় ছাত্র খুন

আমেরিকায় প্রবল শীতে নিরাশ্রয় ব্যক্তির হাতে ভারতীয় ছাত্র খুন

সময় কলকাতা ডেস্ক, ২৯/জানুয়ারি : আমেরিকায় পাঠরত ভারতীয়  বংশোদ্ভুত এক ছাত্রকে একটি ডিপার্টমেন্ট স্টোরের মধ্যে নৃশংসভাবে খুন করল  এক গৃহহীন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জর্জিয়া প্রদেশের লিথোনিয়ায়। আক্রান্ত  নিহতের হত্যার দৃশ্যটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যেখানে এক ব্যক্তিকে তাকে বারবার হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখা গিয়েছে। প্রবল শীতে ডিপার্টমেন্ট স্টোর থেকে বাইরে যেতে বলায় নিরাশ্রয় মানুষটি উন্মত্ত হয়ে উঠে এই কান্ড ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

জানা গিয়েছে নিহত ভারতীয় বংশোদ্ভূত  বিবেক সাহানী স্নাতকোত্তর পর্বের ছাত্র। তাঁর বয়স মাত্র ২৫ বছর। সে ডিপার্টমেন্টাল স্টোরটিতে পার্টটাইম কাজ করত। পুলিশ এই ঘটনার তদন্ত কার্যে নামে এবং দ্রুত তদন্তের জল গুটিয়ে অভিযুক্ত জুলিয়ান ফকনারকে গ্রেফতার করেছে।

বিবেক ডিপার্টমেন্টাল স্টোরটিতে ক্লার্কের কাজ করত, মূলত হিসাবরক্ষকের দায়িত্ব সে পালন করতে বলে জানা গিয়েছে। স্টোরটির অন্য কর্মীরা জানিয়েছে গৃহহীন ফকনার কে তাঁরা আশ্রয় দিয়েছিলেন, এছাড়াও খাদ্য, জল, বস্ত্র  এবং শীতের জন্য উষ্ণ পোশাকও দিয়েছিলেন।

জানা গিয়েছে, দোকানের অন্য কর্মচারীরা দোকানটি ছেড়ে ফকনারকে যেতে বাধ্য করে নি, কারণ বাইরে প্রবল শৈত্যপ্রবাহ  চলছিল আর ফকনার ছিল গৃহহীন। অন্য কর্মীরা জানিয়েছেন, এরকম প্রবল শীতে, বিবেক ফকনারকে ডিপার্টমেন্টাল স্টোর থেকে চলে যেতে বলে এবং পুলিশ ডাকার হুমকি দিলেই বিপত্তি দেখা দেয় এবং ক্রোধের বশে ফকনার বিবেককে আঘাত করে। জানা গিয়েছে, ক্রোধে উন্মত্ত  ফকনার উপুর্যুপরি ৬০ বার আঘাত করে বিবেক সাহানীকে। কার্যত নিস্প্রাণ হয়ে লুটিয়ে পড়লেও ক্যামেরায় দেখা গিয়েছে ফকনার একটানা আঘাত করে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।

আরও পড়ুন লালহলুদের কলিঙ্গ বিজয় ,ওড়িশায় লোবেরা বধ,১২ বছর পরে ট্রফি এল ঘরে

About Post Author