Home » গোপালনগর স্টেশনের কাছে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

গোপালনগর স্টেশনের কাছে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার  গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত আবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ । আহত ব্যক্তির নাম  স্বপন বৈদ্য। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যার ফলে তিনি গুরুতর আহত হন।কে বা কারা তাঁকে আঘাত করেছে তা পুলিশ খতিয়ে দেখছে।শনিবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা যায়।

পুলিশি সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে শনিবার সন্ধ্যেবেলা এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্বার করে গোপালনগর থানার পুলিশ। আহত বৃদ্ধের নাম স্বপন বৈদ্য । গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। ওই বৃদ্ধের গোপালনগর স্টেশনের ঠিক পাশে চায়ের দোকান ও সাইকেল রাখার গ্যারেজ রয়েছে। ঘটনার তদন্তে নেমে  গোপালনগর থানার পুলিশ মুখে কুলুপ আটলেও আক্রান্ত ব্যক্তির পুত্র  শুভঙ্কর বৈদ্য মুখ খুলেছেন। তিনি বলেছেন, পুলিশের কাছ থেকেই তিনি প্রথমে বিষয়টি জানতে পেরেছেন এবং তিনি অবাক হয়েছেন তার বাবার মত সাদাসিধে মানুষকে আক্রান্ত হতে দেখে। কে বা কারা এরকম করল সে সম্পর্কে তাঁর সামান্যতম ধারণা নেই বলেই তিনি জানিয়েছেন । পুলিশ তদন্ত করতে নেমে সব দিক খতিয়ে দেখছে। পূর্বের  ব্যক্তিগত শত্রুতা   বা ব্যবসায়িক শত্রুতা বা পারিবারিক বিবাদ – এই আক্রমণের  পেছনে কি কারন রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান

About Post Author