সময় কলকাতা ডেস্ক, ২৯ জানুয়ারিঃ ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অপেক্ষাকৃত কম থাকতে পারে। মঙ্গলবার থেকে কলকাতায় ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বুধবার এবং বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ রোদ ঝলমলে থাকবে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। সোমবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন লালহলুদের কলিঙ্গ বিজয় ,ওড়িশায় লোবেরা বধ,১২ বছর পরে ট্রফি এল ঘরে
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই তাপমাত্রা বেড়েছে কলকাতা সহ একাধিক জেলায়। বেলা বাড়তেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, সপ্তাহের শুরুতেই অনেকটাই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!