সময় কলকাতা ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ হেয়ার ফলের সমস্যায় ছেলে থেকে মেয়ে উভয়েই কমবেশি হিমশিম খান। তখন দামি দামি প্রোডাক্ট কিনে মাখা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু এত কিছু করার পরেও যখন কোনও লাভ হয় না, তখন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ে। শীতকালে খুশকির জন্য এই সমস্যা আরও যেন বেড়ে যায়। এইসময় হেয়ার ফলের সমস্যায় নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে হেয়ার ফলের সমস্যায় ভুগতে হয়। হেয়ার ফলের সমস্যায় প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। তাই হেয়ার ফল কমাতে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন-
আরও পড়ুন বিরিয়ানি নয়, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আফগানি মটন
গরম জলে চুল দেবেন না
শীতকালে অনেকেই গরম জলে স্নান করছেন। এই অভ্যাস ভালোই। কিন্তু অতিরিক্ত গরম জল আপনার ত্বক ও চুলের ক্ষতি করতে পারে। গরম জল আপনার চুলর জন্যে খুবই ক্ষতিকারক। এতে আপনার চুলের প্রাকৃতিক আর্দ্রতা কমতে শুরু করবে এবং চুল হয়ে উঠবে রুক্ষ-শুষ্ক। তাই ইষদুষ্ণ জলে চুল ধুয়ে নেওয়াই হবে।
স্বাস্থ্যকর খাবার খান
চুল পড়ার সমস্যা কমাতে বদল আনতে হবে খাদ্যাভ্যাসেও। উচ্চ ফাইবার, বায়োটিন, জিঙ্ক, প্রোটিন, ম্যাগনেশিয়াম, এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি সমৃদ্ধখাবারগুলি চুল পড়া রোধ করতে উপকারী। এছাড়াও ভিটামিন সি, ই, অ্যান্টি-অক্সিড্যান্ট যুক্ত ফল,শাকসব্জিও চুলের জন্য উপকারী। খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম, প্রাণায়াম করাটাও জরুরি।

কন্ডিশনিং করুন
শীতের মরশুমে বাতাসে আর্দ্রতার মাত্রা কমে যায়, আর তার প্রভাব পড়ে চুলে। তাই এই সময় চুলের বাড়তি কন্ডিশনিংয়ের প্রয়োজন। এক্ষেত্রে আপনি যে কোনও কন্ডিশনিং ক্রিম চুলে লাগাতে পারেন। তাতেই উপকার মিলবে।
কারি পাতা
কারি পাতা চুলের টনিকের জন্যও ভাল কাজ করে। এটি মাথার ত্বককে ময়শ্চারাইজ এবং পুষ্ট রাখতে সহায়তা করে। এক মুঠো কারি পাতা নিন এবং এতে ২-৩ টেবিল চামচ নারকেল তেল দিয়ে প্যানে ফোটান। কিছুক্ষণের জন্য ফুটতে দিন এবং পরে মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এটি মাথায় লাগান। কারি পাতায় ভিটামিন বি-৬ থাকার কারণে এই পাতাগুলি চুলের গোঁড়া শক্তিশালী করতে সহায়তা করে।
ডিম ও পেঁয়াজের রস
হেয়ার ফল কমাতে ডিম খুবই উপকারী।ডিমে থাকা উচ্চমাত্রার প্রোটিন চুলের জন্য প্রয়োজনীয়।ডিমের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ চুল পড়া কমাতে ব্যাপক সাহায্য করে।প্রথমে একটি ডিম ভালোকরে ফেটিয়ে নিতে হবে।এরপর এতে এক টেবিলচামচ পেঁয়াজের রস,৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে হবে।এবার এই মিশ্রণটি পুরো মাথায় ম্যসাজ করে রেখে দিতে হবে।আধঘণ্টা অপেক্ষা করার পর চুলে শ্যাম্পু করে নিতে হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে