Home » সার্ভাইকাল ক্যানসারে প্রয়াত জনপ্রিয় বলিউড তারকা পুনম পান্ডে

সার্ভাইকাল ক্যানসারে প্রয়াত জনপ্রিয় বলিউড তারকা পুনম পান্ডে

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ সার্ভাইকাল ক্যানসার কাড়ল প্রাণ। প্রয়াত নীল ছবির জনপ্রিয় তারকা পুনম পাণ্ডে। মৃত্যুকালে বিখ্যাত মডেলের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। শুক্রবার সকালে পুনমের সোশ্যাল মিডিয়ায় তাঁর ম্যানেজার একটি পোস্ট করে এই দুঃসংবাদ জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের সকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টের। সার্ভাইকাল ক্যানসারে ওঁকে আমরা হারিয়েছি। যারা তাঁর বিপদের দিনে পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক ভালবাসা। এই বেদনাদায়ক সময় আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাব। আমরা এখন তাঁকে স্মরণ করতে চাই।’

আরও পড়ুন  ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন 

OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারেনি নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

জানা গিয়েছে, উত্তর প্রদেশে নিজের বাড়িতেই মারা গেছেন বিখ্যাত এই মডেল। সেখানেই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। ২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। ‘জিএসটি’, ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো হিন্দি ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও ‘লভ ইজ় পয়জ়ন’, ‘মালিনী অ্যান্ড কোং’-এর মতো দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ‘ফিয়ার ফ্যাক্টর’ ও ‘লকআপ’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণও করেন তিনি।

আরও পড়ুন    INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে 

বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

পোশাক থেকে অঙ্গভঙ্গি— বিভিন্ন কারণে বার বার শিরোনামে উঠে এসেছেন পুনম। জরায়ুমুখে ক্যানসারের প্রথম লক্ষণ অতিরিক্ত যোনি রক্তপাত। অতিরিক্ত পিরিয়ডস হলে এই রোগ দেখতে পাওয়া যায়। সার্ভাইকাল ক্যানসার প্যাপিলোমা ভাইরাসে আক্রমণের কারণে হয়। প্যাপিলোমা ভাইরাস আছে এমন কারও সাথে যৌন মিলনের ফলে এই ভাইরাসটি ছড়ায়। যৌন মিলনের সময় পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি ঢুকে যায়।

About Post Author