Home » MOHUN BAGAN: ডার্বির পর মোহনবাগানে বেজে গেল তারকা বিদায়ের ঘন্টা

MOHUN BAGAN: ডার্বির পর মোহনবাগানে বেজে গেল তারকা বিদায়ের ঘন্টা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ফেব্রুয়ারি: কথায় বলে সব ভালো কিছুর একটা শেষ থাকে। সেরকম এবার কি শেষ হতে চলেছে মোহনবাগানে হুগো বুমোর জমানার। ডার্বির পর সেই জল্পনা আরও একবার বেড়ে গেল। হাইভোল্টেজ ডার্বিতে দলের ১৮ জনের মধ্যেও জায়গা হল না মরোক্কান-ফরাসি মিডফিল্ডারের। তাঁকে দলে না রেখে কি তারকা বিদেশীকে অন্তিম বার্তা দিতে চাইলেন মোহনবাগানের হেডস্যার অ্যান্টোনিও লোপেজ হাবাস?

আরও পড়ুন: চরম উত্তেজনার ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ ড্র

মরশুমের শুরু থেকে জল্পনা তৈরি হয়েছিল। মোহনবাগান ছাড়তে চলেছেন হুগো বুমো। একাধিক তারকা দলে এলেও তাঁকে রেখে দিয়েছিলেন মোহন কর্তারা। বুমোকে যথেষ্ট সুযোগও দিয়েছিলেন সবুজ মেরুনের আগের কোচ জুয়ান ফেরান্দো। তবে নিজের হারিয়ে যাওয়া ফর্মটি খুঁজে পাননি ২৮ বছরের ফুটবলার। তাহলে এবার কি ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে তাঁর? ডার্বির পর অন্তত সেরকম একটা ইঙ্গিত মিলেছে।

জুয়ান ফেরান্দোর সঙ্গে বুমোর বনিবনা ছিল না বুমোর। তবু সুপার কাপে তাকে রেখেই দল গড়েছিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে ব্যর্থ হন তিনি। সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল মোহনবাগানকে। দলকে এবার নতুন ভাবে গুছিয়ে নিতে চাইছে গতবারের ইন্ডিয়ান সুপার লিগ জয়ীরা।

ইতিমধ্যে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন জনি কাউকো। ম্যাচ ফিট হলে তিনিই যে স্প্যানিশ কোচের প্রথম পছন্দ হবেন সেটাও এদিন খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছে। কাউকো ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন। চোট পাওয়ার আগে পর্যন্ত দলের সমর্থকদের ভরসা আদায় করেছেন। তাই দীর্ঘ সময় পাওয়া যাবে না জেনেও তাঁকে ছাড়েনি মোহনবাগান। চোট সারিয়ে এবার তিনি ফিরে এসেছেন। মাঠে নামার জন্য মরিয়া রয়েছেন ৩৩ বছরের এই তারকা ফুটবলার। ফলে মোহনবাগানে এবার গুরুত্ব হারাতে শুরু করেছেন বুমো।

About Post Author