সময় কলকাতা ডেস্ক , ৪ ফেব্রুয়ারি : ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যালিস মিনি হার্টস শিশুদের জন্য যখন প্রথম থিয়েটার তৈরি করেছিলেন তখন তাঁর লক্ষ্য ছিল শিক্ষামূলক। তারপরে শিশুদের থিয়েটার বা মঞ্চস্থ করা নাটক কালের বিবর্তনে আস্তে আস্তে এগিয়ে চলেছে, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শিক্ষার পাশাপাশি নিছক বিনোদনের অঙ্গ হয়ে উঠেছে নাটক ও থিয়েটার। বঙ্গে কিশোর নাটক বা থিয়েটারের ঐতিহ্য দীর্ঘদিনের। ডাকঘরের মত নাটক যা বিদেশে অভিনীত হয়েছে তারও স্বাদ পেয়েছে বাঙালি। স্বাধীনতার পরবর্তী সময়েও প্রচুর শিশু ও কিশোর উপযোগী নাটক হয়েছে যেখানে কচিকাঁচাদের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শুধুমাত্র খুদেদের অভিনয় সমৃদ্ধ হয়ে মঞ্চস্থ হয়েছে বহু নাটক ও থিয়েটার। কচিকাঁচাদের নাটকের বেগবান প্রবাহে কিছুদিন ধরেই ভাটার টান। কিন্তু আবার নবজোয়ার আসছে কচিকাঁচাদের নাট্য প্রচেষ্টায় যার প্রমাণ রবিবার মিলল তপন থিয়েটারে ।

রবিবাসরীয় সকালে তপন থিয়েটার মাতিয়ে দিল এক ঝাঁক কচিকাঁচা। টাইমস অফ থিয়েটারের আয়োজনে বসেছিল ছোটদের নাটকের আসর। মোট ৭০ জন খুদে মঞ্চস্থ করল মোট চারটি নাটক। টাইমস অফ থিয়েটারের ছোটরা পরিবেশন করল ‘অবশেষে’, ‘দৌড়বীর’ এবং ‘কতটা জমি’। টাইমস অফ থিয়েটার এবং অন্য থিয়েটারের মেলবন্ধনে পরিবেশিত হল ‘আজব ছবি’। ছিলেন নাটকগুলির নির্দেশক সৌমিত্র বসু এবং সুরঞ্জনা দাশগুপ্ত, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, টাইমস অফ থিয়েটারের প্রতিষ্ঠাতা শুভময় বসু প্রমুখ।
আরও পড়ুন লিওনার্দো দ্যা ভিঞ্চি এবং লা জিয়োকোন্দে
রবিবার তপন থিয়েটারে বিভাস চক্রবর্তী জানালেন, কচিকাঁচাদের নিয়ে আগে কাজ হলেও কলকাতায় ইদানীং নাট্যচর্চা কমে আসছিল,আবার নতুন জোয়ার এসেছে। এই নবজোয়ার বাংলা থিয়েটারের পক্ষে তাৎপর্যপূর্ণ। এই চর্চা শুভ বলেই মন্তব্য করেন বিভাস চক্রবর্তী ।
আরও পড়ুন এবার বড়পর্দায় নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
বাংলা নববর্ষের ইতিহাস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক