সময় কলকাতা ডেস্ক,৪ ফেব্রুয়ারি : ভোট আসছে, সর্বত্র রাজনৈতিক তরজা চলছে নিজস্ব ভঙ্গিতে। উত্তর চব্বিশ পরগনায় প্রান্তিক অংশ বনগাঁর ঠাকুরনগরে রাজনৈতিক চাপানউতোরের চিত্র সম্পূর্ণ অন্যমাত্রার। এখানে ঠাকুরবাড়িতে বাংলাদেশ থেকে আসা মানুষ বা মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতিকে চুরমার করে দেওয়া হচ্ছে আবার মিথ্যে কথা নিয়েও চলছে রাজনৈতিক ফয়দা লোটার পালা।এবার সিএএ ডেডলাইন নিয়ে ডিগবাজি খেলেন ঠাকুরনগরের বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। সাতদিনের মধ্যে শান্তনু ঠাকুরের বক্তব্যে আশ্চর্য উলটপুরাণ।
সিএএ যে অবিলম্বে হচ্ছে না তা বোঝাতে তাঁর আগের বক্তব্যকে স্লিপ অফ টাং বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া হিসেবে তকমা দিলেন। তিনি আগে বলেছিলেন আগামী সাত দিনের মধ্যে সিএএ লাগু হবে। এখন শান্তনু ঠাকুর বলছেন,আগামী ৭ দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বলেছি। কিছুদিনের মধ্যে সি এ এ লাগু হবে এটা একশো শতাংশ নিশ্চিত।
উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহা সংঘের একটি ধর্মীয় সভায় এসে আবারো সিএএ এর পক্ষে সওয়াল করেন শান্তনু ঠাকুর । সিএএ লাগু হবে বলেও দাবি করেন তিনি। কেন মতুয়া সমাজের মানুষের সিএএ এর প্রয়োজন সে বিষয়েও মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। পাসপোর্ট না থাকলে কেউই আমরা নাগরিক নয়। সেই ক্ষেত্রে সিএএ এর প্রয়োজন আছে বলে দাবি করেন শান্তনু।
পরবর্তীতে তিনি জানান গত রবিবার দক্ষিণ ২৪ পরগনায় সভাতে ৭ দিনের মধ্যে সিএএ লাগু হবে বলে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ওটা স্লিপ অফ টাং । আগামী এক সপ্তাহের মধ্যে রুল ফ্রেন্ড সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সি এ এ কিছুদিনের মধ্যে লাগু হবে এটা ১০০% গ্যারান্টি।
ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ নিয়ে তিনি বলেন, পাসপোর্টের ভেরিফিকেশন বন্ধ করার। না হলে ভোটার কার্ড বা আধার কার্ড দিলেই পাসপোর্ট করে দিক।
অন্যদিকে, বিষয়টি নিয়ে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন তৃণমূলের মমতা ঠাকুর, তিনি বলেন শান্তনু ভোটে দাঁড়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিল। তার পর থেকে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। মতুয়া সমাজ ওর উপর বিশ্বাস, আস্থা হারিয়েছে। তিনি এও বলেন, শান্তনু কে দায়িত্ব দেওয়া হয়েছে মিথ্যা কথা বলার জন্য। সাংসদ হিসেবে পাঁচ বছর হতে গেল কিছু করতে পারেনি, সামনে লোকসভা ভোট আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আক্রমণ শানিয়ে যেতে ভুলছেন না মমতা ঠাকুর।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?