Home » রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জন্য দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জন্য দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারিঃ সোমবার দুপুরে দিল্লি সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষমেশ দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ৮ তারিখ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জন্য দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বদলে সোমবার বিকেলে তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। দিল্লিতে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিষয়ে প্রস্তাব বিবেচনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে একদিনের জন্য দিল্লিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন  PREMIER LEAGUE: ফিল ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যানচেস্টার সিটি

‘এক দেশ, এক ভোট’- এ বিষয়ে কার কি মত, সেটা জানানোর জন্যেই এই বৈঠকে ডাকা হয়েছিল। তবে আপাতত সেই বৈঠক যাওয়া বাতিল করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এভাবে আচমকা দিল্লি যাত্রা বাতিল করায় রাজনৈতিক স্তরে এবং প্রশাসনের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। অনেকের মতে, ৮ ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট পেশ করা তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই স্থির হয়েছিল। বাজেট পেশের ব্যাপারটা তিনি আগেই জানতেন। তার পরই তাঁর দিল্লি যাত্রার বিষয়টি স্থির হয়েছিল। নবান্নের অনেকে মনে করছেন, বাজেটের ব্যাপারটা অনিবার্য ভাবে আসল কারণ হয়তো নয়। মূল কারণ হতে পারে ভিন্ন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: বিশ্বের ১ শতাংশ মানুষ পেরেছেন ১০ সেকেন্ডের মধ্যে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

নতুন কোনও পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি কৌশলগত ভাবে দিল্লি যাত্রা এড়িয়ে গেলেন। এবারের রাজ্য বাজেট আসন্ন লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট। সেই বাজেটে নতুন কোনও প্রকল্প বা আর্থিক বিনিয়োগের কথা ঘোষণা তিনি করবেন কিনা, তার দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। তবে রাজ্য বাজেটের আগে তাঁর এই দিল্লি সফর বাতিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা রাজনৈতিক মহলে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত দিল্লি সফরের আগেই রবিবার রাতে রাজধানীতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

About Post Author