Home » নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। সিবিআইয়ের পর এবার ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি। আগামী বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছে। সূত্রের খবর, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডি দফতরে হাজির দেওয়ার ব্যাপারে কথা জানানো হয়েছে। তাঁর সম্পত্তি এবং আয়ের উৎস দেখার জন্যেই ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন   ফের ইডি দফতরে হাজিরা এড়ালেন সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান

কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এর আগে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল সিবিআই।

গত ২৬ জানুয়ারি রাজ্যের শাসক দলের এই দুই কাউন্সিলরকে ডেকে নিজাম প্যালেসে তলব করা হয়। সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাসভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআই। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই।

About Post Author