Home » ইডির অভিযোগের ভিত্তিতে দিল্লি আদালতের সমন অরবিন্দ কেজরিওয়ালকে

ইডির অভিযোগের ভিত্তিতে দিল্লি আদালতের সমন অরবিন্দ কেজরিওয়ালকে

সময় কলকাতা ডেস্ক,৭ ফেব্রুয়ারি :অবশেষে দিল্লির আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল। দিল্লি আদালত অরবিন্দ কেজরিওয়ালকে ১৭ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং ব্যাখ্যা করতে বলেছে যে, কেন তিনি একের পর এক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে আসা পাঁচটি নোটিশ এড়িয়ে গিয়েছেন। ইডি দেশের রাজধানীতে মদ ও আবগারি নীতি কেলেঙ্কারির মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত করছে। ইতিপূর্বে  ইডি অরবিন্দ কেজরিওয়ালকে ৯ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল যদিও তাঁকে অভিযুক্ত ঘোষণা করতে পারেনি। পাঁচটি নোটিশ এড়িয়ে যাবার পরে এবার আদালতের পক্ষ থেকে সমন জারি হল আম আদমি পার্টির প্রধানের বিরুদ্ধে।

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বলেছে যে,  তারা “আদালতের আদেশ দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে”। দলীয় সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “আমরা আদালতকে বলব কীভাবে সমন অবৈধ”।

কী বলছে ইডি? কেন্দ্রীয় তদন্ত সংস্থা গত সপ্তাহে মিঃ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর অ-সম্মতির জন্য একটি নতুন অভিযোগ দায়ের করেছে।এতে বলা হয়েছে যে, তিনি একজন সরকারি কর্মচারী হিসেবে কোনও সরকারি সংস্থার আদেশ উপেক্ষা করতে পারেন না।আম আদমি পার্টির প্রধান এ মাসের দু তারিখে পঞ্চম সমনটিও এড়িয়ে গিয়েছিলেন। তারও আগে অরবিন্দ কেজরিওয়াল ১৯ জানুয়ারির সমনও এড়িয়ে গিয়েছেন , এজেন্সির নোটিশগুলিকে তিনি বেআইনি ঘোষণা করেছিলেন। তিনি নোটিশ গুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই উল্লেখ করেছেন। তিনি এও বলেছিলেন,লোকসভা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করার জন্য বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের নির্দেশের অধীনে বেআইনিভাবে  কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।এও উল্লেখ্য যে, তিনি ২ নভেম্বর, ২১ ডিসেম্বর এবং ৩১ জানুয়ারির  সমনও এড়িয়ে গিয়েছিলেন ।।

আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি

 

 

About Post Author