Home » ফের বাড়বে কলকাতার তাপমাত্রা, সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ

ফের বাড়বে কলকাতার তাপমাত্রা, সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারিঃ সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে কলকাতার তাপমাত্রা। সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। রবিবার কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় ছিল। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে।সোমবার থেকে ফের বঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। চলতি সপ্তাহ থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও কিছুদিন থাকবে।

আরও পড়ুন ধুপগুড়ি প্রেসক্লাবের সারস্বত উৎসবে হাজার তুলিতে বসন্তের রঙ, সঙ্গী দাবা

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। সরস্বতী পুজো পর্যন্ত বঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় সোমবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৯ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো ব্যাটিং করছে শীত।

 

পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটা কমলেও সোমবার থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। গত কয়েকদিন ধরেই এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে বুধবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ রয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।

About Post Author