সানী রায়,সময় কলকাতা : একদিকে রং তুলির বাহার, অন্যদিকে এক ঝাঁক শতরঞ্জ কি খিলাড়ি। সংস্কৃতির মেলবন্ধন। দাবার চাল যেন মিশেছে রং তুলির উৎসবে। ধুপগুড়ি প্রেসক্লাবের সারস্বত উৎসব হাজার তুলিতে বসন্তের রঙ ও আন্ত রাজ্য দাবা প্রতিযোগিতা শিল্পী মনের সঙ্গে ক্রীড়াপ্রেমের এক অসামান্য মেলবন্ধনের নজির হয়ে উঠল।

সারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেসক্লাবের আয়োজনে রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে এক হাজারেরও বেশি প্রতিযোগীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও আন্ত রাজ্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।আন্ত রাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক প্রতিযোগী । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধূপগুড়ি মহাকুমা শাসক তমজিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সরকারি সভাধিপতি সীমা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
হাজার তুলিতে বসন্তের রঙ: এই প্রতিযোগিতায়, প্রতিযোগীরা বসন্তের বিভিন্ন রূপকে তাদের তুলির স্পর্শে ফুটিয়ে তুলেছেন। ফুলে ভরা বাগান, রঙিন প্রজাপতি, কোকিলের কুহুতান, বসন্তের হাওয়া – সবকিছুই ছিল প্রতিযোগীদের আঁকা ছবিতে।

আগামী ১৪ ফেব্রুয়ারি, সরস্বতী পূজার মূল মঞ্চে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগের সেরা প্রতিযোগীদের পুরস্কারে পুরস্কৃত করা হবে।এই আয়োজনের মাধ্যমে ধূপগুড়ি প্রেসক্লাব শিল্পীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করার চেষ্টা করেছে। আর এনে দিয়েছে সংস্কৃতির ক্ষেত্রে তাজা হাওয়া। একদিকে রঙের মাধুরী অন্যদিকে বুদ্ধির আর মেধার ঝলকানি – সবমিলিয়ে ধুপগুড়ি প্রেসক্লাবের উদ্যোগে ধুপগুড়ি পৌর ফুটবল ময়দান যেন হয়ে উঠল আশ্চর্য এক রত্নদ্বীপ।।
আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান



More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম
এবছরই শেষ,জানালেন রোনাল্ডো