সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নারকেল দুধে চিংড়ি ভুনা। ভুনা মানেই কি চিকেন অথবা মটন? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় নারকেল দুধে চিংড়ি ভুনা। চেনা পদের অচেনা স্বাদ পেতে ভুনা বানান চিংড়ি মাছ দিয়ে। নারকেল দুধে চিংড়ি ভুনা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন সন্দেশখালিতে অশান্তির ঘটনায় আটক প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

উপকরণ
গলদা চিংড়ি: ৬টা
ধনেপাতা: ১ আঁটি
টোম্যাটো: ২টো মাঝারি
গুঁড়ো হলুদ: ২ চা চামচ
আদা-রসুন বাটা: দেড় চা চামচ
গরম মশলা গুঁড়ো: দেড় চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
সর্ষের তেল: ২ চা চামচ
নারকেলের দুধ: ২ কাপ
নারকেল কোরা: ২ টেবল চামচ
পেঁয়াজ: ১টা বড়
আলু: ১টা ছোট
কাঁচা লঙ্কা: ২টো
সর্ষে বাটা: ১ চা চামচ
ঘি: ১ চা চামচ
নুন ও চিনি: স্বাদ মতো

রন্ধন প্রণালী
চিংড়ি মাছের ছাড়িয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে আলু ও চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে আদা, রসুন বাটা দিন। পেঁয়াজ, রসুন বাটা ভাজা হলে টোম্যাটো বাটা দিন। এবার কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা দিয়ে ভাল করে মিশিয়ে মশলার মধ্যে জল দিন। যাতে গ্রেভি শুকিয়ে গিয়ে কড়াইতে লেগে না যায়। রান্নাটা ফোটাতে থাকুন যতক্ষণ না জল শুকোচ্ছে। এবার চিংড়ি, আলু, নারকেল কোরা ও নারকেলের দুধ দিয়ে দিন। চাপা দিয়ে অল্প আঁচে ৫ মিনিট রান্না করুন। ওপর থেকে গরম মশলা গুঁড়ো ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি লোভনীয় নারকেল দুধে চিংড়ি ভুনা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি