Home » বীর শহীদ বিক্রম বাত্রার রত্নগর্ভা মা কমল কান্ত বাত্রা প্রয়াত

বীর শহীদ বিক্রম বাত্রার রত্নগর্ভা মা কমল কান্ত বাত্রা প্রয়াত

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : ক্যাপ্টেন বিক্রম মাত্রাকে মনে পড়ে? কার্গিল যুদ্ধের দুটি সফল অপারেশনের নায়ককে মনে পড়ে কি? পাকিস্তানের অনুপ্রবেশকারীদের প্রথম পিক থেকে সরিয়ে দিয়ে কি বলেছিলেন তিনি, আজও কি মনে পড়ে? মনে পড়ে যায় যুদ্ধ বিজয়ের ভাষা, তাঁর ওয়ারলেস বার্তা ” ইয়ে দিল মাঙ্গে মোর “? ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পাকিস্তানকে  পরাস্ত করার অন্যতম শ্রেষ্ঠ নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রা ১৯৯৯ সালেরই  ৭ জুলাই-এ পয়েন্ট 4875 দখল করার অপারেশন চলাকালীন  শহীদ হন । তিনি মরণোত্তরকালীন দেশের সর্বোচ্চ বীরত্ব সূচক পুরস্কার, পরম বীর চক্রে ভূষিত হয়েছেন। বীর শহীদ বিক্রম বাত্রার রত্নগর্ভা মা কমল কান্ত বাত্রা এবার প্রয়াত হলেন। চলে গেলেন দেশের অন্যতম বীর সৈনিকের জন্মদাত্রী মাতা।

কারগিল পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা কমল কান্ত বাত্রা বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হিমাচল প্রদেশের পালমপুরে তার বাড়িতে প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।সংবাদ মাধ্যমকে  তার স্বামী জিএল বাত্রা বলেন, আগের রাতে তিনি কিছু বুক ও পিঠে ব্যথা অনুভব করেছিলেন কিন্তু গ্যাস্ট্রিক উপশমের জন্য কিছু ওষুধ খেয়েছিলেন।“তার হৃদরোগের কোনো ইতিহাস ছিল না। আজ দুপুর ১টার টার দিকে তিনি মারা যান,” জিএল বাত্রা বুধবার বিকেলে জানান।

উল্লেখ্য,কমল কান্ত বাত্রা একজন অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক ছিলেন এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আম আদমি পার্টি (আপ ) থেকে লোকসভা নির্বাচনে লড়ার সময় তিনি অল্প সময়ের জন্য রাজনীতিতে এসেছিলেন ।তিনি নির্বাচনে হেরে যান ও রাজনীতির সঙ্গে সংস্রব ছিন্ন করেন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ক্যাপ্টেন বাত্রার মায়ের মৃত্যুতে তাঁর শোক প্রকাশ করেছেন৷ “ক্যাপ্টেন বিক্রম বাত্রার মায়ের মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি৷
আমরা এই শোকের মুহুর্তে শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি,” তিনি লিখেছেন।।

আরও পড়ুন প্রাক্তন ডাচ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর একযোগে স্বেচ্ছামৃত্যু বরণ

About Post Author