Home » ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে! মৃত হোমগার্ড, জখম ১ পুলিশকর্মী

ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে! মৃত হোমগার্ড, জখম ১ পুলিশকর্মী

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। পিকআপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ডের। গুরুতর জখম আরও এক পুলিশ কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হোমগার্ডের নাম সৌভিক সাউ ও আহত পুলিশ কর্মীর নাম তপন দাস। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুর এলাকায়।

আরও পড়ুন   India vs England 2024: রোহিত-জাদেজার জোড়া শতরান, সরফরাজের অর্ধশতরান, রাজকোটে রাজত্ব ভারতের

জানা গিয়েছে, এদিন সকালে ক্যাম্প থেকে পুলিশ কর্মী ও হোম গার্ড ডিউটি যাচ্ছিলেন। সেসময়ই পুলিশ কর্মী ও হোম গার্ড দুজনেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। উল্টোদিক থেকে আসা পোলট্রি মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হোমগার্ড সৌভিকের। গুরুতর জখম হন পুলিশ কর্মী তপন দাস। আহত পুলিশকর্মীকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর ওই পুলিশ কর্মীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: পৃথিবীর মাত্র ৫ শতাংশ মানুষ পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

অন্যদিকে, মৃত কনস্টেবলের দেহ ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলেই জানা গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে। তবে পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ কর্মী বা হোম গার্ড কারও মাথাতেই হেলমেট ছিল না। হেলমেট থাকলে প্রাণহানির ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: এই ধাঁধার সমাধান করতে পারবে শুধু জিনিয়াসরা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

About Post Author