অমিত পাল, সময় কলকাতা , ২৩ ফেব্রুয়ারি : মতুয়া ধর্মাবলম্বীদের সংখ্যা খুব একটা কম নয়। দুই বাংলাতেই মতুয়া মহোৎসবে নামে জনজোয়ার। বাংলাদেশের বাগেরহাটে রামপাল উপজেলার নীরা গোসাই সেবাশ্রমে তিনদিনব্যাপী মতুয়া মহোৎসবে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে ৷ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত ৷
আরও পড়ুন বাংলাদেশে বাড়তে শুরু করেছে চালের দাম, আমদানিতে ভারতের ‘বার্ষিক কোটার সুবিধা’ চাইল বাংলাদেশ
উপজেলার রাজনগর ইউনিয়নের দীঘির পাড়ে প্রতি বছর ৯ ফাল্গুন থেকে শুরু হয় এই মেলা ৷ সেই উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মতুয়ারা ৷ উৎসবকে ঘিরে দিনরাত্রি চলছে প্রসাদ বিতরণ ৷ বসেছে মেলা ৷
আরও পড়ুন হিন্দু বসু পরিবার পরিচালিত মসজিদের আশ্চর্য কথা
সেবাশ্রমটি মতুয়াদের ধর্মীয় তীর্থস্থান হলেও নানা ধর্ম ও বর্নের মানুষ অংশগ্রহন করেন ৷ ভক্তদের মধ্যে দেখাসাক্ষাৎ পরিণত হয় মিলনমেলায় ৷ অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছে প্রশাসন ৷ ভিড় ক্রমবর্ধমান। প্রাণের ছোঁয়ায় মহোৎসব নিয়েছে এক অসামান্য ধর্ম সমাবেশের আকার।।
আরও পড়ুন রমজান মাসে দেশের বাজারে পণ্যের ঘাটতি না থাকার আশ্বাস দিলেন শেখ হাসিনা


More Stories
আষাঢ় পূর্ণিমা বা গুরুপূর্ণিমার উদযাপন কেন শ্রাবণে?
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক