সাম্য গোস্বামী ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২৪ ফেব্রুয়ারি : সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম ছড়িয়ে পড়ছে উত্তর ২৪ পরগনা জুড়ে।মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ইংরেজি মাধ্যম বিদ্যালয় সাহারা বিদ্যাভবনে স্মার্ট ক্লাস রুমের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রযুক্তির অগ্রগতিকে শিক্ষাতে প্রয়োগের সমারোহে শনিবার দেখা যায় জেলার বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাব্রতীকে। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ ,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার, ডক্টর সুমিত সাহা, প্রধান শিক্ষিকা স্বাগতা দাস সহ অন্যান্যরা।

এদিন সাহারা বিদ্যাভবনে একটি ক্লাস রুমকে স্মার্ট ক্লাসরুমে পরিণত করা হয় ডিজিটাল আইসের মাধ্যমে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য এই স্মার্ট ক্লাস রুম তৈরি করা হয়েছে বলে জানান রাজ্যের রথীন ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা । আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোকে এভাবেই স্মার্ট ক্লাসরুমে পরিণত করা হবে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী । ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার জানিয়েছেন, শিগগির একই প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে আরও একশোটি স্কুলে শুরু হতে চলেছে ডিজিটাল ক্লাস।
আরও পড়ুন পথ দুর্ঘটনায় নিহত বিআরএস বিধায়ক জি এল নন্দিতা
উল্লেখ্য,ছাত্রছাত্রীদের কাছে শ্রেণিকক্ষের পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতেই চালু করা হয় স্মার্টক্লাস বা ডিজিটাল ক্লাসরুম। কলকাতা শহরের বেশিরভাগ বেসরকারি এবং অভিজাত স্কুলগুলোতে স্মার্টক্লাসের বেশকিছুদিন ধরে চালু থাকলেও এখন শহর কলকাতা ছাড়িয়েও স্মার্টক্লাস ব্যবস্থা পৌঁছে গিয়েছে বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে মাসখানেক আগে পুরপিতা ডক্টর সুমিত সাহার উদ্যোগে স্মার্টক্লাস চালু হয়েছিল।ঠিক একমাস পরে দেখা যাচ্ছে বিষয়টি আরও ছড়িয়ে পড়েছে। শিক্ষা অধিকর্তারা জানিয়েছেন, আগামী দিনে আরও বিস্তার লাভ করবে স্মার্ট ক্লাস। সেই পথ ধরেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে তাঁর নিজের এলাকাতেও চালু হয়ে গেল স্মার্ট ক্লাস।
আরও পড়ুন হরিদ্বার যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৭ শিশু-সহ অন্তত ১৫ তীর্থযাত্রী
উল্লেখ্য,স্মার্টক্লাস ধারণা এসেছে একদশক আগে আর সেই ধারণার প্রয়োগ হয়ে চলেছে বিভিন্ন স্কুলে। ক্লাসে পড়াবার সময় শিক্ষক-শিক্ষিকারা যেভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন ঠিক সেভাবেই স্মার্ট ক্লাসরুমগুলোতে এখন ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়ে নিয়েছে অত্যাধুনিক প্রজেক্টর এবং ডিজিটাল ইন্টাৱ্যাকটিভ হোয়াইট বোর্ড। এই প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক স্তর থেকে শুরু করে ক্লাসের সাহায্যে শিক্ষাদান করা হচ্ছে। প্রযুক্তির সাথে সাথে এগিয়ে চলেছে শিক্ষা।।


More Stories
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে