সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি হল কুমড়ো। তরকারী হোক বা ভাজা,কুমড়ো খেতে ভালবাসেন সকলেই। এই সবজিটি যেমন সুস্বাদু, তেমনই উপকারী। তবে শুধু কুমডোই নয়, এর বীজও খুবই উপকারী! কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান। এমনকী পুরুষের স্বাস্থ্য রক্ষায় কুমড়োর বীজ খুবই কার্যকরী। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য এটি দারুণ কাজ করে। আসুন জেনে নেওয়া যাক কুমড়োর বীজের স্বাস্থ্য গুনাগুণ-
আরও পড়ুন অশোকনগরে দলীয় কর্মীর বাড়িতে খুন তৃণমূলের উপপ্রধান
প্রস্টেটের জন্য ভালো কুমড়োর বীজ
প্রস্টেটের জন্য দারুণ কার্যকরী কুমড়োর বীজ। এক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও আপনি কুমড়োর বীজ খেতে পারেন। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া রোগীদের ক্ষেত্রে এই খাবার খুবই উপকারী।
ফার্টিলিটি বাড়ায় কুমড়োর বীজ (Fertility Increase)
আসলে কুমড়োর বীজে রয়েছে অনেকটা পরিমাণে জিঙ্ক। এই জিঙ্ক কিন্তু পারে শরীরে স্পার্মের (Sperm) মান বাড়িয়ে দিতে। দেখা গিয়েছে যে এই বীজ নিয়মিত খেতে থাকলে স্পার্মের কোয়ালিটি বাড়ে। এছাড়াও এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টেস্টেরন বাড়াতেও পারে। তাই এই খাবার রাখুন পাতে।
প্রোটিনের ঘাটতি মেটায় কুমড়োর বীজ
আসলে কুমড়োর বীজে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এবার এই প্রোটিন কিন্তু আপনার প্রোটিনের ঘাটতি মেটাতে পারে। তাই আপনারা যাঁরা শরীরে প্রোটিনের ঘাটতি কমাতে চান, তাঁরা অবশ্যই রাখুন এই বীজ পাতে।
এছাড়াও বলা হয় যে এই বীজে থাকে ফসফরাস। এই ফসফরাস কিন্তু পারে বিপাকের সমস্যা দূর করতে। এছাড়াও এরমধ্যে থাকা ম্যাগনেশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এমনকী পেটে ভালো রাখতে পারে।


More Stories
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প