Home » পাতুরি নয়, রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন ধনেপাতা ভেটকি

পাতুরি নয়, রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন ধনেপাতা ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি: সবসময় ভেটকি মাছের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ধনেপাতা ভেটকি। বিশেষ করে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে একবার এই ধনেপাতা ভেটকি খেলে আর ভুলতে পারবেন না। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ধনেপাতা ভেটকি। ধনেপাতা ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  রেফারির ‘ভুল ‘ : ইস্টবেঙ্গল-ওড়িশা কোচের বাকযুদ্ধ, নেপথ্য কাহিনী কী?

উপকরণ

ভেটকি মাছ-৬ টুকরো
জিরে-১ চা চামচ
তেজ পাতা-২টি
শুকনো লঙ্কা-২টি
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
ধনে পাতা-এক আঁটি
কাঁচা লঙ্কা-৩টি
পেঁয়াজ-১টি
আদা-এক টুকরো
রসুন-৩ কোয়া
টোম্যাটো-১টি
সরষের তেল-১ কাপ
চিনি-আধ চা চামচ
টক দই-আধ কাপ
শাহী গরমমশলা গুঁড়ো-১ চা চামচ
পাতিলেবু-১টি
নুন-স্বাদ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই মাছগুলো ভাল করে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। কডা়ইয়ে তেল গরম করে মাছের টুকরোগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এবার মিক্সিতে ধনে পাতা, কাঁচা লঙ্কা ও দু’কোয়া রসুন পেস্ট করে নিন। ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও এক কোয়া রসুন কুচি ফোড়ন দিন। এতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও টোম্যাটো কুচি দিন। এরপর মশলা থেকে তেল বেরোতে শুরু করলে তাতে ফেটানো টক দই, নুন, লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা বাটা দিন। এবার অল্প জল, পাতিলেবুর রস ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন। আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো দিয়ে দিন। গ্রেভি ফুটে ঘন হয়ে এলে উপর থেকে শাহী গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু ধনেপাতা ভেটকি।

About Post Author