সময় কলকাতা ডেস্ক, ১ মার্চঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা! ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক। প্রায় ৫০ বছর পর ফের বন্ধ হতে পারে রেল পরিষেবা। জানা গিয়েছে, পুরনো পেনশন চালুর করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন। আগামী ১ মে শ্রমিক দিবসের দিন থেকে এই ধর্মঘট শুরু করার ডাক দিয়েছে তারা। সূত্রের খবর, ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এই ধর্মঘটে সামিল হবে। ফলে চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন ব্যবসার ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে, বাড়িতে নতুন অতিথির আগমন! জানুন রাশিফল
পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। আগামী ১৯ মার্চ ফের কেন্দ্রকে এনিয়ে নোটিস দেওয়া হবে বলেই জানা গিয়েছে। কেন্দ্র কোনরকম সিদ্ধান্ত না নিলে ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল-সহ অন্য কেন্দ্রীয় সংস্থাগুলো ধর্মঘট শুরু করবে। কমিটি মনে করছে সম্মিলিতভাবে ধর্মঘট ডাকা ছাড়া আর কোনও বিকল্প অবশিষ্ট নেই। এর আগে ১৯৭৪ সালে রেল ধর্মঘট হয়েছিল। যা চলেছিল কুড়ি দিন ধরে।
অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন-এর তরফে বলা হয়েছে, পুরনো পেনশন স্কিম অনেক বেশি ভরসাযোগ্য। তাই নয়া পেনশন স্কিম তুলে দিয়ে সেটাকেই ফিরিয়ে আনতে হবে। এই নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে দাবি করা হলেও এতদিনে কোনও পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ। তাই এবার আন্দোলনের পথে নামতে চাইছে সংগঠনের সদস্যরা। এই বিষয়ে রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন,‘পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল জেএফআরওপিএস ( এনজেসিএ)। এনিয়ে দিল্লিতে ধরনা, মিছিল করা হয়েছিল। দাবিপত্র পেশের পরও টনক নড়েনি কেন্দ্রের।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর