সময় কলকাতা ডেস্ক, ১ মার্চঃ লোকসভা ভোটের আগেই মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ফের শুক্রবার থেকে একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। জ্বালানির জ্বালায় হাত পুঁড়ছে মধ্যবিত্তের। তারই মধ্যে ফেব্রুয়ারির প্রথম দিনেই ধাক্কা। একলাফে ২৫.৫০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯০০ টাকা ছাড়াল। কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে ১,৯১১ টাকা।
আরও পড়ুন ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতব্যাপী রেল ধর্মঘটের ডাক! ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা
জানা গিয়েছে, ১ মার্চ, শুক্রবার থেকেই এই দাম কার্যকর হচ্ছে। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। চেন্নাইতে দাম রয়েছে ১৯৬০ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১,৭৯৫ টাকায়। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৪৯ টাকা। বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৮৭ টাকা। এক লাফে ২৫.৫০ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে এবার কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১৯১১ টাকা। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর ফলে চাপে পড়বেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম থাকছে ৯২৯ টাকা।
দিল্লিতে রয়েছে ৯০৩ টাকা, মুম্বইতে দাম রয়েছে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে দাম রয়েছে ৯১৮.৫০ টাকা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই একলাফে ১৮ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।এক লাফে ১৮ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ১,৮৮৭ টাকা। এর আগে গত অক্টোবর মাসে একলাফে ২০৩ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। একলাফে ২০৩ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ২ হাজার ৪৩ টাকা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর