সময় কলকাতা ডেস্ক, ১ মার্চঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন কোকোনাট ফ্রায়েড প্রন। সন্ধ্যার টিফিনে ভাজাভুজি মানেই কি চিকেন অথবা ভেজিটেবল? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় কোকোনাট ফ্রায়েড প্রন। চেনা পদের অচেনা স্বাদ পেতে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন কোকোনাট ফ্রায়েড প্রন। কোকোনাট ফ্রায়েড প্রন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি অশোকনগরে, অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের

উপকরণ
চাপড়া চিংড়ি: ৫০০ গ্রাম
ডিম: ২টি
শুকনো নারকেল কোরা: ২০০ গ্রাম
ধনেপাতা বাটা: ৩ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
কাঁচালঙ্কা বাটা: ২ টেবিল চামচ
ভিনিগার: ২ টেবিল চামচ

প্রণালী
প্রথমেই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিন। এবার মাছের গায়ে নুন, কাঁচালঙ্কা বাটা, ধনেপাতা বাটা, ভিনিগার আর গোলমরিচ মাখিয়ে ঘণ্টা খানেক ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। ডিমে নুন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। মশলা মাখানো চিংড়ি ডিমে ডুবিয়ে শুকনো নারকেল কোরায় কোট করুন। নারকেল কোরা মাখানো চিংড়িকে ফের ডিমের গোলায় ডুবিয়ে নিন। এরপর ফের ডিমে ডোবানো চিংড়িগুলিতে নারকেল কোরা মাখান। এবার তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে কোট করা চিংড়িগুলি ভেজে নিন। মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কোকোনাট ফ্রায়েড প্রন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি