সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন রাজস্থানি মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন রাজস্থানি মটন। বিশেষ করে রুটি, পরোটা, ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই রাজস্থানি মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। রাজস্থানি মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। রাজস্থানি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা তৃণমূল নেতা তাপস রায়ের, দলের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ
উপকরণ
পাঁঠার মাংস: ১ কেজি
সর্ষের তেল: ২৫০ গ্রাম
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো: ২ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ৭-৮টা
লেবুর রস: ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ৪-৫টা
তেজপাতা: ২-৩টি
গোটা জিরে: ১ টেবিল চামচ
রসুন বাটা: ৩ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
গোটা ধনে: ৩ টেবিল চামচ
গোটা গরম মশলা: ৫ গ্রাম
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
নুন: স্বাদ মতো
ধনেপাতা: একমুঠো

প্রণালী
প্রথমেই একটি পাত্রে পাঁঠার মাংস নিয়ে তার সঙ্গে তেল, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, নুন মাখিয়ে দুই থেকে তিন ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। একটি পাত্রে জল গরম করে তাতে শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, গোটা ধনে দিন। এবার তা ফুটে উঠলে জলটা ছেঁকে নিন। জলে ফোটানো গোটা মশলা একসঙ্গে মিক্সিতে বেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গোলমরিচ, দারচিনি, গোটা জিরে দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিন। এবার এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে অল্প আঁচে ভাল করে কষিয়ে নিন। কষানোর পর জল শুকিয়ে মাখো মাখো হয়ে সামান্য জল দিয়ে মটনে সেদ্ধ হতে দিন। আধসেদ্ধ হয়ে এলে বাটা মশলা মিশিয়ে নিন। আধ ঘণ্টা মতো অল্প আঁচে রেখে ফুটতে দিন। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আফগানি মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি