Home » উত্তরপ্রদেশে পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত একই পরিবারের তিন শিশু-সহ ৫

উত্তরপ্রদেশে পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত একই পরিবারের তিন শিশু-সহ ৫

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ উত্তরপ্রদেশে লখনউয়ে ভয়ঙ্কর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ জনের। মৃতের মধ্যে তিন শিশু রয়েছে বলেই সূত্রের খবর। মঙ্গলবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে লখনউয়ের কারোকরি এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা ৪৫ নাগাদ পর পর দু’টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু গোটা বাড়ি। সেই সময় বাড়িতে ছিলের পরিবারের ৯ সদস্য। প্রত্যেকেই কমবেশি আহত হন।

আরও পড়ুন     কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। প্রথমে স্থানীয়দের সহযোগিতা নিয়ে বাড়ির লোকেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভয়ঙ্কর এই ঘটনার খবর পৌঁছয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। এরপর অগ্নিদগ্ধ পরিবারের ৯ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁরা। সেখানেই মৃত্যু হয় তিন শিশু সহ মোট পাঁচ জনের। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

আরও পড়ুন  হাতিয়ার সন্দেশখালি! মোদির বারাসাতের সভাকে জাতীয় কর্মসূচি বানানোর লক্ষ্য বিজেপি-র, কলকাতা বিমানবন্দর থেকে ১১ কিমি রোড শো

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনাররের(২)। তবে,দমকল কর্মীদের অনুমান, সম্ভবত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েই বিস্ফোরণ হয়েছে। যদিও অন্য কোনও কারণে বিস্ফোরণ ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author