সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ : একদিনের মধ্যে দুই অভিনেত্রী বোনের প্রয়াণ। তাঁরা বেশ কিছুদিন ধরে ছোট পর্দায় দর্শকদের করে রেখেছিলেন মুগ্ধ। টেলিভিশন জগতের সুপরিচিত নাম ডলি সোহি ও আমনদীপ সোহি চব্বিশ ঘন্টার কম ব্যবধানে চলে গেলেন না ফেরার দেশে। আমনদীপ সোহি বৃহস্পতিবার জন্ডিস ও অন্যান্য শারীরিক জটিলতায় প্রয়াত হওয়ার পরে শুক্রবার ভোরে ডলি সোহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন বেশ কিছুদিন ধরেই যার অবশেষে অবসান। ডলি সোহির বয়স হয়েছিল ৪৮। দুই অভিনেত্রী বোনের প্রয়াণে শোকের ছায়া অভিনয় জগতের পাশাপাশি টেলি- দর্শক মহলে।
টেলিভিশন সিরিজ ঝনকে সৃষ্টি মুখার্জি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন ডলি, সম্প্রতি শারীরিক কারণ দেখিয়ে অনুষ্ঠানটি ছেড়ে তিনি নিজের চিকিৎসা করাচ্ছিলেন।জানানো হয়েছে , ডলি জরায়ুর ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর বোন আমনদীপ জন্ডিসের ফলে জটিলতায় ভুগছিলেন। আমনদীপ বদতামিজ দিল-এ তার কাজের জন্য সুপরিচিত ছিলেন। ডলির অভিনয় সমৃদ্ধ টেলিভিশন শো সংখ্যায় অগুনতি যেমন ভাবী, কালাশ, মেরি আশিকি তুম সে হি এবং খুব লাড়ি মারদানি ঝাঁসি কি রানিতে তাঁকে দেখা দিয়েছিল।
ডলির পরিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “আমরা বিধ্বস্ত। ভোর ৪টার দিকে ডলি মারা যান।’ দুই অভিনেত্রী বোনের শোকস্তব্ধ ভাই মনু সোহি শুক্রবার জানিয়েছেন যে তাদের বোন আমনদীপ সোহি 7 মার্চ মারা গেছেন, তার জন্ডিস ধরা পড়েছিল। মনু বলেন, “ডলি এবং আমনদীপ দুজনকেই নিউ মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।আমনদীপ গতকাল মারা গেছে এবং এখন ডলি।” শুক্রবার বিকেলে ডলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন শেষ চিঠি এল, চলে গেলেন পঙ্কজ উধাস


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়, প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু