Home » SC On Sandeshlhali: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

SC On Sandeshlhali: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ হাইকোর্টের নির্দেশ বহাল, সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিমকোর্ট। গত কয়েকদিন ধরেই সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। ইডির আর্জিতে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও এবার বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। কেন শাহজাহানকে গ্রেফতার করতে প্রায় দেড় মাস সময় লেগে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। প্রথম থেকেই ইডির দাবি ছিল, সন্দেশখালি কাণ্ডের তদন্তভার দিতে হবে সিবিআইকে। পরবর্তীতে শেখ শাহজাহানকে কে গ্রেফতার করবে, তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। শেষে আদালতের নির্দেশে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে আছেন শেখ শাহজাহান।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: ৯০ শতাংশ পারেনি নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

যদিও রাজ্যের অভিযোগ, ‘ হাইকোর্ট তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল, তাই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। এবিষয়ে সংবাদমাধ্যমের চাপ বাড়তে থাকে। রাজ্য পুলিশের ব্যর্থতা বলে অভিযোগ করা হয়। যা ঠিক নয়। রাজ্য সুপ্রিম কোর্টে জানায়, হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে সিবিআই।’ এদিকে, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। এর মধ্যে আছে শেখ শাহজাহানলনের অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুইজন। কিছুদিন আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়।

ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে। উল্লেখ্য, ৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আআগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। তাঁদেরকেই সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। এদিন দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে জিয়াউদ্দিন জানিয়েছিলেন, সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। সূত্রের খবর, সন্দেশখালিতে শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে পৌঁছনোর পর পুরো ঘটনা পরিচালনা করেছিলেন জিয়াউদ্দিন। ওইদিন জিয়াউদ্দিনকে একাধিকবার ফোন করেন শাহজাহান।

#latestbengalinews

#trendingnews

#SupremeCourt

#Sandeshkhalicase

About Post Author