Home » সিপিএমের সভার দিন ফের সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

সিপিএমের সভার দিন ফের সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চঃ সোমবার সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে দুপুর ২টা থেকে সভা রয়েছে বামেদের। তারই মধ্যে সন্দেশখালিতে নতুন করে জারি করা হল ১৪৪ ধারা। নতুন করে বাড়ল পুলিশি নিরাপত্তা। কেননা সিপিএমের সভাকে কেন্দ্র করে ফের অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। পুলিশের বক্তব্য, অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দেশখালিতে যে কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি ছিল, সেগুলির মেয়াদ রবিবার শেষ হয়েছিল।  তবে সোমবার, সিপিএমের সভার দিন ফের ধামাখালি ঘাটে জারি হয়েছে ১৪৪ ধারা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আগামী বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন     তৃণমূলের বিগ্রেডে জনপ্লাবন! শহরজুড়ে মোতায়েন ১৬০০ পুলিশ, জনগর্জন সভা থেকেই তালিকা প্রকাশ মমতার

সূত্রের খবর, সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পাস করেছে, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। সভায় মূলত উত্তর ২৪ পরগনা থেকে দলের নেতা, কর্মী, সমর্থকেরা যাবেন। দলীয় নেতৃত্বের তরফে সন্দেশখালি যাওয়ার নির্দিষ্ট পথ বেছে দেওয়া হয়েছে। সায়েন্স সিটি থেকে ধামাখালি হয়ে ফেরিঘাটে যেতে বলা হয়েছে তাঁদের। সন্দেশখালির ঘাট থেকে সভাস্থল তিন মিনিটের হাঁটাপথ। সিপিএমের সভায় বক্তা হিসাবে থাকবেন সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম, মৃণাল চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সেই সভার আগেই সন্দেশখালিতে প্রবেশের ঘাটে নিরাপত্তা বৃদ্ধি পুলিশের। এদিন সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

#CPMmeetingatSandeshkhali

#latestnewsbengali

# Section144 #issued

About Post Author