সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন, ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। শুক্রবার বলিউডের শাহেনশাহ-র অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অপারেশন। জানা গিয়েছে, এদিন সকাল ছ’টা নাগাদ কড়া নিরাপত্তায় কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। যদিও এখনও পর্যন্ত পরিবারের তরফে কিছু জানানো হয়নি।
শুক্রবার এক্স-এ একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘ আমি চিরকৃতজ্ঞ।’ এদিন অমিতাভের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ।
অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। বেশ কিছুদিন আগে পেটে যন্ত্রণার জন্য তাঁর ডাইভার্টিকুলাইটিস সার্জারি হয়। চিকিৎসা চলাকালীনই বিগ বি জানতে পারেন তাঁর লিভার সিরোসিস হয়েছে। এখান থেকেই হেপাটাইটিস বি হয়েছিল।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র