সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ : শনিবার সারা দেশ জুড়ে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পাশাপাশি বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের মধ্যে ভারতের ১৩ টি রাজ্যের ২৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই ১৩টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। লোকসভা ভোটের সাথেই বঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে । বরানগর ও ভগবানগোলা কেন্দ্রের ভোটের দিন পড়েছে দুটি পৃথক দিনে। উত্তরচব্বিশ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন স্থির হয়েছে ১ জুন। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রে উপ নির্বাচনের দিন স্থির হয়েছে ৭ মে।
প্রসঙ্গত, অতি সম্প্রতি বরানগর ও ভগবানগোলার বিধায়কপদ শূন্য হয়েছে । তৃণমূল বিধায়ক তাপস রায় দল পরিবর্তন করে যোগ দিয়েছেন বিজেপিতে। তার আগেই তিনি তৃণমূল দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন এবং বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। বরানগরের উপনির্বাচন সপ্তম দফার লোকসভার ভোটের দিন অর্থাৎ ১ জুন পড়েছে। ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূলেরই ইদ্রিস আলী। তিনি অতি সম্প্রতি প্রয়াত হওয়ায় ভগবানগোলার বিধায়কের আসনটি শূন্য হয়। ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের দিন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি