Home » বঙ্গে কবে কোথায় লোকসভা ভোট?

বঙ্গে কবে কোথায় লোকসভা ভোট?

সময় কলকাতা ডেস্ক, ১৬মার্চ : অবশেষে ঘোষণা হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের লোকসভা ভোটের দিনক্ষণ। নির্বাচন কমিশন শনিবার ঘোষণা করে দিল ভোটের দিনক্ষণ। সারা দেশে ৭ দফায় হবে লোকসভা ভোটদান।  ৪৭ দিন পরে চলবে ভোটপর্ব যা শেষ হবে গণনার মধ্যে দিয়ে । ভারতের  ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট। রাজ্যের ৪২ টা কেন্দ্রে ৭ দফায় হবে ভোট। ভোট দান পর্ব শুরু হবে ১৯ এপ্রিল যা শেষ হবে ১ জুন। ৪ জুন একসঙ্গে সারাদেশে ভোট গণনা হবে। পশ্চিমবঙ্গের মতই  বিহার ও উত্তরপ্রদেশে ৭ দফাতেই  ভোট হচ্ছে। দেখে নিন রাজ্যে কবে কোথায় ভোট :

প্রথম দফা – ১৯ এপ্রিল -কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা -২৬ এপ্রিল -রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

তৃতীয় দফা- ৭ মে -মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর,

চতুর্থ দফা- ১৩ মে -কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর

পঞ্চম দফা -২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ

ষষ্ঠ দফা-  ২৫ মে -পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর

সপ্তম দফা -১ জুন- উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর,জয়নগর

ভোটের গণনা ৪ জুন।

আরও পড়ুন ভোটযুদ্ধ ২০২৪ :বনগাঁ লোকসভা কেন্দ্র: বিজেপির স্লোগান ২লক্ষ ২২হাজার

#লোকসভাভোট২০২৪

দেখে নিন রাজ্যে কবে কোথায় ভোট

আরও পড়ুন Holi Special Train: দোল উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের, কবে এবং কোন রুটে চলবে জেনে নিন

About Post Author