স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ মার্চ: হাতে আর মাত্র দু’দিন। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। সব শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোর কদমে প্রস্তুতি চলছে দিল্লি ক্যাপিটাল শিবিরেও (Delhi Capitals)। তবে তাদের নেতা হিসেবে এই বার কাকে দেখা যাবে, তা নিয়ে একটা জল্পনা চলছিল। গত বছরে ঋষভ পন্থের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এ বার সুস্থ হয়ে ফিরেছেন পন্থ। তার বাইশ গজের প্রত্যাবর্তনের পাশাপাশি দিল্লির অধিনায়ক কে হবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না। সেই কৌতহূলের অবসান করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল (Sourav Ganguly)।

মঙ্গলবার দিল্লির ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল আসন্ন আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। বাইশ গজের পাশাপাশি দিল্লির নেতৃত্বেও প্রত্যাবর্তন হতে চলেছে ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের। এ বিষয়ে দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল জানিয়েছেন, “আমরা আনন্দিত পন্থকে অধিনায়ক হিসাবে পেয়ে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। নির্ভীক ক্রিকেটারদের মধ্যে পন্থ একজন। নিজের ডাকাবুকো ভাবমূর্তিকে সুস্থ হয়ে ওঠার সময়েও ধরে রেখেছিলেন তিনি। আমি উৎসাহিত পন্থকে পুনঃরায় দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য। নতুন উদ্যম নিয়ে একটা নতুন মরশুম শুরু করতে চলেছে দিল্লি ক্যাপিটালস।”
???????????? ???????????????????????????????? ???????????????????????? ???????????????????????????? ????????
Chairman and co-owner Parth Jindal is delighted to have #RP17 back as our captain ????#YehHaiNayiDilli #TATAIPL pic.twitter.com/Dk0p51eFt1
— Delhi Capitals (@DelhiCapitals) March 20, 2024
২০১৮ মরশুম থেকে দিল্লির অধিনায়কত্ব সামলিয়েছেন শ্রেয়স আয়ার। তখন দলের নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিলস। ২০১৯ সালে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির নাম বদল করে রাখা হয় দিল্লি ক্যাপিটাল। সেই দলেরও অধিনায়ক ছিলেন শ্রেয়স। ২০২১ মরশুমে দলের নেতা হিসেবে ঋষভকে বেছে নেয় দিল্লি। ২০২২ মরশুমেও দিল্লিকে নেতৃত্ব দেন তিনি। সেই বছরের শেষে ভয়ানক গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। এক বছরের বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। গত বছরে আইপিএল খেলতে পারেননি তিনি। সেই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার ব্যাটার ওয়ার্নার। এই মরশুমে পন্থ দলে প্রত্যাবর্তন করায় ফের তাকেই নেতা বাছল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। এখন তিনি আইপিএলের সব ম্যাচে খেলতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকরা।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?