Home » রবিবারের নৈশভোজে চিলি চিকেন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাহোরি মটন

রবিবারের নৈশভোজে চিলি চিকেন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাহোরি মটন

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চঃ মটন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই মটনের যে কোনও কিছু একেবারে জমে যায়। মটন মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন লাহোরি মটন। মটনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন লাহোরি মটন। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে লাহোরি মটন। ছুটির দিনে পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে লাহোরি মটন। লাহোরি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন       Moscow Terror Attack: মস্কোর কনসার্ট হলে বন্দুকবাজের হামলা! নিহত অন্তত ৬০, আহত শতাধিক

samay kolkata

উপকরণ
১ কেজি মটন
৩০০ গ্রাম পেঁয়াজ
১ চা চামচ রসুন বাটা
৬ টে কাঁচালঙ্কা কুচি
২ চা চামচ আদা বাটা
১ চা চামচ হলুদ গুড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
হাফ চা চামচ গরম মসলা
স্বাদমতো লংকার গুঁড়ো
হাফ চা চামচ গরম মসলা গুঁড়ো
২ চা চামচ লঙ্কা গুঁড়ো
২টি টম্যাটো কুচি
১ চা চামচ ধনে গুঁড়ো
২ টেবিল চামচ দই
স্বাদ মতো নুন
প্রয়োজন মতো সাদা তেল

রন্ধন পদ্ধতি
প্রথমে মটন ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে সাদা তেল দিয়ে জল ঝরানো মটন দিয়ে গ্যাস অল্প আঁচে রেখে ভাজতে হবে। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা,আদা বাটা, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা দিয়ে কষতে হবে। তারপর সব শুকনো মসলা দিয়ে কষে দই দিতে হবে। এবার গোলমরিচ গুঁড়ো আর দই দিয়ে কষতে থাকুন যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। তেল ছাড়তে শুরু করলে অল্প গরম জল দিয়ে ফুটতে দিন। একদম শেষে গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো দিয়ে দিলেই তৈরি লাহোরি মটন।

#LahoriMutton

#latestbengalinews

About Post Author