Home » মহুয়া মৈত্রের নির্বাচন কমিশনের কাছে সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ

মহুয়া মৈত্রের নির্বাচন কমিশনের কাছে সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ : সিবিআইয়ের ‘বেআইনি কাজকর্ম’ নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ ও এবার লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।  সিবিআই-এর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের সময় তাঁর লেখা চিঠি ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে। উল্লেখ্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে তোলা হয়েছে একের পর এক অভিযোগ, একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। তিনি নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন ,তাঁর লোকসভা নির্বাচনের প্রচারকে ‘হয়রানি ও আঘাত ‘র করার লক্ষ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( সিবিআই ) ‘বেআইনি ও অসামঞ্জস্যপূর্ণ’ কাজ করে চলেছে। মহুয়া মৈত্র নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে আদর্শ নির্বাচনবিধি যেন মেনে চলা হয়। তিনি বলেছেন, মডেল কোড অফ কনডাক্ট চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য যেন নির্দেশিকা জারি করা হয়।

উল্লেখ্য, এর আগে ঘুষের বিনিময়ে তথ্য পাচারের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কে অস্বস্তিতে ফেলার জন্য সংসদে তিনি গৌতম আদানির নাম জড়িয়েছেন বলে অভিযোগ। যদিও এতে থেমে থাকেননি মহুয়া মৈত্র। আদানি ও আদানির সংস্থাকে একাধিক ক্ষেত্রে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সাম্প্রতিক অতীতে এথিক্স কমিটির সুপারিশে সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্রের। সম্প্রতি লোকপাল তাঁর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআইকে। তাছাড়া আর প্রাক্তন বান্ধব জয় আনন্দ দেহাদ্রাই-এর সঙ্গে আইনি সংঘাতে জড়িয়েছেন মহুয়া। মহুয়া মৈত্রকে প্রার্থী পথ দেওয়ার পরেও তাঁর অস্বস্তি কাটার লক্ষণ নেই। বিজেপি ও সিবিআই-এর বিরুদ্ধে মুখ খুলছে তৃণমূল সহ একাধিক দল। তৃণমূল মনে করছে, প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে মহুয়া মৈত্রকে গ্রেফতার করা হতে পারে। মহুয়া মৈত্র ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিজেপি এখনও তার বিরুদ্ধে প্রার্থী দিতে না পেরে সিবিআইকে ব্যবহার করছে।।

আরও পড়ুন মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এবং লোকপালের ক্ষমতা

About Post Author