Home » পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, নিহত অন্তত ৫

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প, নিহত অন্তত ৫

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ : প্রাকৃতিক দুর্যোগ কমছে না পাপুয়া নিউগিনিতে। বন্যা-কবলিত উত্তর পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।  আনুমানিক এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।  আধিকারিকরা জানিয়েছেন যে, সোমবার বলেছেন যে বিপর্যয় কালীন  দুর্যোগ -ত্রাণকর্মীরা এই অঞ্চলে উদ্ধার কার্যে নিযুক্ত।

“এখন পর্যন্ত, প্রায় 1,000 ঘরবাড়ি মুছে গিয়েছে ,” বলেছেন ইস্ট  সেপিক গভর্নর অ্যালান বার্ড। তিনি আরও বলেছেন যে,  “এখনও প্রদেশের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত”। তিনি আরও বলেছেন, ভূমিকম্পের  ফলে এখনও ক্ষয়ক্ষতির প্রভাবের মূল্যায়ন করা হচ্ছে।

রবিবার ভূমিকম্প হওয়ার সময় দেশের সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রাম ইতিমধ্যেই বড় বন্যার কবলে ছিল এবং বন্যা বিধ্বস্ত অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। পাপুয়া নিউগিনি  জুড়ে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হলেও, সাম্প্রতিক সময় এটাই সবচেয়ে বড় ভুকম্পনের ঘটনা। প্রশাসন জানিয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।।

আরও পড়ুন : ভালুকের আক্রমণে মৃত ২, পিটিয়ে মারা হল স্লথ বিয়ার প্রজাতির ভালুককে

About Post Author