সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ : জনতা পিটিয়ে মারল ক্ষেপে ওঠা ভালুককে। ভালুকটি স্লথ বিয়ার (#Sloth bear )প্রজাতির। স্লথ বিয়ার অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছিল। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভালুকটি দুজনকে মেরে ফেলার পরে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক মহিলা গুরুতর আহত হয় ভালুকের আক্রমণে। শনিবারই আক্রান্ত হয় এলাকার বেশ কয়েকজন। এঁদের মধ্যে সিএইচ লোখান্ডাম ও আপ্পিকোন্ডা কুমার ভালুকের হামলায় প্রাণ হারান।
আরও পড়ুন মহুয়া মৈত্রের নির্বাচন কমিশনের কাছে সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ
উড্ডানাম এলাকাতে স্লথ বিয়ার বা ভালুকের আনাগোনা বেড়েই চলেছে কিছুদিন ধরে। শনিবার দুজনের মৃত্যু এলাকায় আতঙ্ক বাড়ায়। নিজেদের বাঁচাতে তাঁরা তৎপর হয়ে ওঠেন। পাল্টা হামলা ও ভালুককে পিটিয়ে মারা এরই অঙ্গ বলে এলাকাবাসী দাবি করেছেন।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা একটি চিড়িয়াখানা ও সংরক্ষিত এলাকার আবেদন জানাচ্ছেন বন্য পশুদের হামলার থেকে বাঁচার জন্য। ভালুক কে পিটিয়ে মারার পরেও আতঙ্ক কমছে না। প্রশাসনকে দ্রুত মনোযোগী হতে এবং ভালুকের (স্লথ বিয়ার) হাত থেকে আতঙ্কিত মানুষকে সুরক্ষিত করার আবেদন জোরদার ভাবে উঠছে।
আরও পড়ুন INDIA Alliance: কেজরিওয়ালে গ্রেফতারিতে এক ছাতার তলায় বিরোধী জোট, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক
এ প্রসঙ্গে জেলা বন কর্মকর্তা (ডিএফও) দিশা কুমারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা মানুষ-বন্য প্রাণীর সংঘাত এড়াতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে কাজ করবে এবং মানুষের এমন এলাকায় গতিবিধি নিয়ন্ত্রণ করতে সতর্ক করবে যেখানে স্লথ বিয়ারের চলাচল স্বাভাবিক বিষয়।


More Stories
গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু বনদফতরের অস্থায়ী কর্মীর
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?