সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ এঁচোড় খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি— সবকিছুর সঙ্গেই এঁচোড়ের যে কোনও কিছু একেবারে জমে যায়। এঁচোড়ের মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে সন্ধ্যার টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন এঁচোড়ের কাটলেট। এঁচোড়ের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন এঁচোড়ের কাটলেট। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে একেবারে জমে যাবে এঁচোড়ের কাটলেট। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে এঁচোড়ের কাটলেট। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
এঁচোড়: ৫০০ গ্রাম
ভাজা মশলা: আধ চা চামচ
কর্নফ্লাওয়ার: ৪ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ৩টি
চিনেবাদাম: আধ কাপ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
ব্রেড ক্রাম্ব: ২ টেবিল চামচ
আলু সেদ্ধ: ১ কাপ
আদা বাটা: আধ চা চামচ
চিনি: সামান্য
সাদা তেল: ২ কাপ
নুন: স্বাদমত

রন্ধন প্রণালী
প্রথমে অল্প পরিমানে নুন এবং হলুদ দিয়ে এঁচোড় এবং আলু একসঙ্গে সেদ্ধ করে নিন। এরপ্র কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিনেবাদাম দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলু এবং এঁচোড় হালকা করে নাড়াচাড়া করে নিন। এর মধ্যে হলুদ, ভাজা মশলা, আদা বাটা, কাঁচালঙ্কা, নুন,চিনি এবং ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিন। আপনি চাইলে সামান্য বেসন দিতে পারেন। এবার পুরো রান্নাটা নামিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠান্ডা হলে চটকে মেখে নিন। এরপর ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। একটি পাত্রে জল দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার গুলে রাখুন। অন্য দিকে, প্লেটে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে রাখুন। এঁচোড়ের কাটলেটগুলো এক এক করে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে একদম অল্প আঁচে কাটলেটগুলো সোনালি করে ভেজে তুলে নিন। সস সহযোগে গরম গরম পরিবেশন করুন এঁচোড়ের কাটলেট।
#anchodcutlets
#Bengalilatestnews
#bengalirecipe


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি