Home » জলপাইগুড়ির ঝড় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন?

জলপাইগুড়ির ঝড় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন?

সময় কলকাতা ডেস্ক :  সামান্য কয়েক মিনিটের ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি, মৃত্যু পাঁচজনের। রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি যাওয়ার আগেই  এক্স হ্যান্ডেলে ঝড়ে সাহায্যের কথা ঘোষণা করে পোষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি পৌঁছে  ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের উদ্দেশ্যে বার্তা রাখেন মুখ্যমন্ত্রী। ঝড়, মৃত্যু এবং আর্থিক সাহায্য সম্পর্কে কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

উল্লেখ্য, প্রাথমিকভাবে মৃতদের তালিকায় চারজনের নাম থাকলেও মুখ্যমন্ত্রী স্বয়ং  জানিয়েছেন, জলপাইগুড়িতে পাঁচজনের মৃত্যু হয়েছে।  মৃতের তালিকায় জলপাইগুড়ির সেনপাড়ার দিজেন্দ্র নারায়ণ সরকার (৫২), পাহাড়পুরের অনিমা বর্মন (৪৯), ময়নাগুড়ির পুটিমারির জগেন রায় (৭২) এবং ময়নাগুড়ির রাজারহাটের সমর রায় (৬৪) ছাড়াও আরও একজনের মৃত্যুর খবর পরে পাওয়া গিয়েছে।

মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি পৌঁছে মিতা অনিমা বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি যান জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার পাঁচ ঘন্টা আগেই তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ঝড়বৃষ্টিতে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বীভৎস পরিস্থিতি। প্রাণ গিয়েছে বহু। জখমও হয়েছেন অনেকে। ভেঙেছে ঘরবাড়ি। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। জেলা, ব্লক প্রশাসন, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। দুর্গতদের উদ্ধারের কাজ শুরু করে। বিপর্যস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে আহতদের পরিবারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। প্রশাসনের তরফেও ত্রাণের বন্দোবস্ত করা হবে।”

জলপাইগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী #মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,, “ ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল যে ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। কাল বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। তবে এখন যেহেতু এমসিসি কোড চলছে প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।”

আরও পড়ুন জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে

About Post Author