Home » দুর্দান্ত নেহেরা ব্রিগেড, কুপোকাত হায়দ্রাবাদ

দুর্দান্ত নেহেরা ব্রিগেড, কুপোকাত হায়দ্রাবাদ

সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল : IPL 2024গুজরাট টাইটান্স দলে আহত সামি, মুম্বাই চলে যাওয়া হার্দিক পান্ডিয়ার অভাব বুঝতে দিচ্ছেন না নেহেরা ব্রিগেড । মোহিত শর্মা যথারীতি অসামান্য। উমেশ যাদব ও খারাপ বল করছেন না। নূর – রশিদ গতবারের মতই ধারালো। ফলে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল গুজরাট শক্তিশালী ব্যাটিং লাইন আপের হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে। আগের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ করা হায়দ্রাবাদ শনিবার গুজরাটের ঘরের মাঠে ১৬২ রানের বেশি করতে পারেন নি। ক্লাসেন – অভিষেক ভালো শুরু করলেও কেউ তিরিশের গন্ডি পার করতে পারেন নি। দুরন্ত ছন্দে থাকা ক্লাসেনকে ফেরান রশিদ।মোহিত শর্মা ছিলেন সেরার সেরা। তিনি ২৫ রানে ৩ উইকেট পান। ১৬৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত গতিতে শুরু করেন ঋদ্ধিমান। তিনি দুটি ছয় সহ করেন ২৫ রান। অর্ধ শতরান রান না করতে পারলেও ব্যর্থ হন নি সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল।জয়ের কাজ সম্পন্ন করে দেন মিলার ও বিজয় শংকর। মিলারের বিশাল ওভার বাউন্ডারি দিয়ে জয় আসে গুজরাট টাইটান্সের।

আরও পড়ুন আইপিএল 2024 :দিল্লি ক্যাপিটালস ২০ রানে হারাল চেন্নাইকে

About Post Author