Home » সর্বগ্রাসী ঝড় থেমে যাওয়ার পরে ধ্বংসের ছবি, চতুর্দিকে ভগ্নস্তূপ , ভেসে আসছে কান্নার শব্দ

সর্বগ্রাসী ঝড় থেমে যাওয়ার পরে ধ্বংসের ছবি, চতুর্দিকে ভগ্নস্তূপ , ভেসে আসছে কান্নার শব্দ

সানী রায় ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১ এপ্রিল : তাঁরা আছেন, অথচ নেই। ঝড় থেমে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু মানুষ বর্তমান নিয়ে বাঁচে। তাঁরা সব হারিয়ে ভাবছেন এখন বাঁচবেন কি করে। দশ মিনিটের ঝড় থেমে যাওয়ার পরে জলপাইগুড়ি আর ময়নাগুড়ি জুড়ে শুধুই সব হারানোর চিত্র, বিপন্নতার ছবি।

জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে

কেউ প্ৰিয়জনকে হারিয়েছেন আর অনেকেই সব হারিয়ে বসে আছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সামান্যতম সংস্থান নেই সহস্র মানুষের। স্থাবর – অস্থাবর সম্পত্তি দশ মিনিটে প্রলয়ে তছনছ হয়েছে। গাছ চাপা পড়ে প্রাণ গিয়েছে, প্রাণ যাদের আছে তাঁদের প্রাণ থাকার রসদ নেই আর। গবাধি পশুর প্রাণ গিয়েছে। ভগ্নস্তূপে বসে আছেন রিক্ত, সর্বস্বান্ত মানুষ। ভেসে আসছে কান্নার শব্দ।

কোথাও একা একা ভেঙে পড়া বাড়ির মাঝে বসে আছেন একাকী বৃদ্ধা। সব হারিয়ে কান্না ছাড়া আর কোনও সম্বল নেই।

ছাত্র- ছাত্রী বই খাতা খুঁজছে। উদ্ধারকার্যের ভিড়ে একা এক বৃদ্ধ।  মানসিক স্থিতি নষ্ট হয়েছে দশ মিনিটের প্রলয়ঙ্করী টর্নেডোয়। তিনি কি হাতড়ে বেড়াচ্ছেন  তিনি নিজেও জানেন না। কিছুই তো নেই আর।

আরও পড়ুন বিধ্বংসী ঘূর্ণিঝড় : মৃত ৫, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী

শূন্য অথচ ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরের সামনে কেউ নেই, নিথর চারদিক, একটি গবাধিপশু ঘাস খুঁজছে। মাটিতেও এখন প্রাণ নেই। নিষ্প্রাণ জগৎচরাচর। বহু দূরে প্রতিশ্রুতির পাহাড়, নিকটে ধ্বংসের পাহাড়, ভেসে আসছে কান্নার ধ্বনি।।

আরও পড়ুন জলপাইগুড়ি ঘূর্ণিঝড় : ঝড় নাকি টর্নেডো?

About Post Author