Home » লোকসভা ভোট ২০২৪ : প্রধানমন্ত্রীর জনসভা, মোদি আসছেন জলপাইগুড়িতে

লোকসভা ভোট ২০২৪ : প্রধানমন্ত্রীর জনসভা, মোদি আসছেন জলপাইগুড়িতে

সময় কলকাতা,৪এপ্রিল :ধুপগুড়িতে রবিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিদায়ী সংসদ ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা। ধুপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে  উৎসাহ রয়েছে, রয়েছে লোকসভা কেন্দ্র বিজেপির অনুকূলে নিষ্কণ্টক করার কিছু সমীকরণ।

প্রধানমন্ত্রীর জলপাইগুড়ির সভাকে ঘিরে উন্মাদনা বিজেপি কর্মীদের। সভা মঞ্চের মাঠ আগেই ঠিক হলেও হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করলেন জেলা বিজেপি নেতা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দপ্তরের কর্মীরা। আগামী ৭ এপ্রিল জলপাইগুড়ির ধূপগুড়িতে প্রকাশ্য জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ময়নাতলী লালস্কুল এলাকার মাঠ ইতিমধ্যেই পরিদর্শন করে তা নির্দিষ্ট করা হয়েছে সভার জন্য।সেই মাঠের পাশেই হেলিপ্যাড তৈরী হবে এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে কৃষি জমিতে। বুধবার বিজেপির সভাপতি সহ জেলা নেতৃত্বরা ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করেন।তবে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে।কারন জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে  প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারে আসছেন।

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিজেপির উন্মাদনা থাকলেও   ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর জয়ের পর গত পাঁচ বছরে তার কাজের পরিসংখ্যা নিয়ে প্রশ্ন উঠে তুলেছেন বিরোধী শিবির।পাশাপাশি,২০২৩ সালে ধুপগুড়ি বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের পর বিজেপির ভোট ব্যাংকে ভাটা পড়েছে, সেই ড্যামেজ কন্ট্রোলেই জলপাইগুড়ি জেলায় ধুপগুড়িতে প্রধানমন্ত্রী তথা দেশের আইকন নরেন্দ্র মোদির সভা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

একদিকে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিজেপি নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক কর্মীরা বুধবার নিরাপত্তার বিষয় খতিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র  করার কথা ভাবছেন  তখন বিজেপি ভাবছে জয়ন্ত রায়ের লোকসভা কেন্দ্রের জয়কে নিশ্চিত করার বিষয়টি।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত  বিধানসভাগুলির পর্যালোচনা করে দেখছে বিজেপি শিবির। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিগত ভোটে জয় পেলেও বেশিরভাগ বিধানসভা কেন্দ্রগুলি হাতছাড়া বিজেপির।  উপ নির্বাচনেও বিজেপির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে। ধূপগুড়িতেই প্রধানমন্ত্রীর জনসভা। এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী দাবি গত বিধানসভা উপনির্বাচনে মাত্র দেড় শতাংশ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী তাপসী রায় এবং তৃণমূল প্রার্থী নির্মল রায় এমন কোন মহান ব্যক্তি না যে তার জয়ে বিজেপির ক্ষতি হয়েছে। তবুও বিজেপি জানে প্রধান জনমোহিনী শক্তি নরেন্দ্র মোদি আর তার জলপাইগুড়ি আগমনের পূর্ণ ফয়দা তুলে নিতে চায় গেরুয়া শিবির। জলপাইগুড়ি বিজয় মসৃন করতে তারা বদ্ধপরিকর।

#latestbengalinews

#২০২৪লোকসভাভোট

আরও পড়ুন SheikhShahjahanঃ ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে’! রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এই প্রথম মুখ খুললেন শাহজাহান

 

About Post Author