সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিল : প্রতিবার ভোট এলেই উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা হয়ে ওঠে রক্তাক্ত। ভোটের আগে আমডাঙ্গায় রক্ত ঝরবেই। এবার লোকসভা ভোটের আগে আমডাঙ্গায় আবার খুনখারাবি শুরু হয়ে গেল। কাকতালীয়ভাবে হলেও, আমডাঙ্গায় বড়গাছিয়ায় ভাইয়ের হাতে দাদা খুন হন। দাদার বয়স ৭৪। প্রাথমিকভাবে পুলিশের খুনে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পায় নি। ভাইয়ের হাতে দাদা খুন হওয়ার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে পারিবারিক বিবাদ।

ভোটের মুখে আমডাঙায় ভাইয়ের হাতে দাদা খুন হন হওয়ার কারণ হিসেবে সূত্রে জানিয়েছে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। সম্পত্তি গত বিবাদের জেরেই ছোট ভাই মোকারিমের হাতে খুন বড় ভাই শওকত আলী মন্ডল। আমডাঙার বড়গাছিয়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীরা বলছেন, সম্পত্তিগত বিবাদের জন্যই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। উভয় পক্ষই একে অপরের উপরে চড়াও হয়।মারধরের ঘটনায় ঘটনায় গুরুতর চোট পান শওকত আলী মন্ডল। বৃদ্ধ মানুষ সওকত এই আঘাত সহ্য করতে পারেন নি বারাসাত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সওকত আলী মন্ডলের।
নেতা বা প্রশাসন যন্ত্রণার কথা শুনেও শোনে না, অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিল জলপাইগুড়ির গাদং
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত মোকারিম মন্ডল সহ ৩জন কে আটক করেছে আমডাঙ্গা থানার পুলিশ।।
আরও পড়ুন জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে
#Latestbengalinews


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?