Home » পয়লা বৈশাখে অতিথিদের মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের চমচম

পয়লা বৈশাখে অতিথিদের মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের চমচম

সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিলঃ মিষ্টি ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ। মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। পয়লা বৈশাখে বাড়ির সদস্যদের কিংবা অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের চমচম। পয়লা বৈশাখে সবাইকে মিষ্টিমুখ করান নিজের হাতে তৈরি কাঁচা আমের চমচম দিয়ে। আম মানেই কি শুধু শরবত? সেই দস্তর ভেঙ্গে চেনা পদের অচেনা বদল দেখতে চমচম বানান কাঁচা আম দিয়ে। কাঁচা আমের চমচম বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনাদের, ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

উপকরণ
দুধ: আধ লিটার
আমা পান্না: এক কাপ
কাঁচা আমের রস: এক কাপ
ময়দা: এক চা চামচ
চিনি: এক কাপ
লেবুর রস: দু’টেবিল চামচ
সুজি: এক চা চামচ

রন্ধন প্রণালী

প্রথমে দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে লেবুর রস দিন। ছানা কেটে গেলে জল ঝরিয়ে নিন। এবার জল ঝরানো ছানা সুজি ও ময়দা দিয়ে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। অন্য একটি পাত্রে জলের সঙ্গে চিনি মিশিয়ে ফোটাতে দিন। ফুটতে শুরু করলে ছানার বলগুলি তাতে ছেড়ে দিন। চমচমগুলি ফুটে উঠলে আমের রস ও আমের পান্না মিশিয়ে হাতা দিয়ে এক বার নাড়িয়ে নিন। রস ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি কাঁচা আমের চমচম। পরিবেশন করার চমচমের উপর ঘন সবুজ জেলি দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন  Lal Krishna Advani: লালকৃষ্ণ আদবাণীকে বাড়িতে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি, আর কারা উপস্থিত ছিলেন সেখানে?

আরও পড়ুন  মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! ১ এপ্রিল থেকে দাম বাড়ছে প্যারাসিটামল সহ জীবনদায়ী প্রায় ৮০০ ওষুধের

#latestbengalinews

#bengalirecipe

About Post Author