Home » অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিনভর উপবাস করবেন আপের নেতা কর্মীরা

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিনভর উপবাস করবেন আপের নেতা কর্মীরা

সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল :  গণপ্রতিবাদের পথ উপবাস। রবিবার দিনটা উপোস করেই কাটিয়ে দেবেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। আপ থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল “অন্যায়ভাবে ” গ্রেফতার হওয়ায় “সামুহিক উপবাস” পালন করবেন তাঁরা আর এটাই তাঁদের প্রতিবাদ। গ্রেফতারির প্রতিবাদে দিনভর উপবাস  কর্মসূচিতে সাধারণ মানুষও  সামিল হতে পারেন বলে আপ দলীয় সূত্রে জানানো হয়েছে।

#অরবিন্দকেজরিওয়াল ২১ মার্চ গ্রেফতার হন। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে রবিবার দেশজুড়ে প্রতিবাদ জানাতে অনশনে বসছেন আপ নেতা -কর্মী-সমর্থকরা।  ৮ থেকে জানানো হয়েছে দেশের বাইরেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হতে পারে ।আপ নেতা গোপাল রাই রবিবার জানিয়েছেন, বাড়িতে বসেও দিল্লির মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে পারেন মানুষ।

গ্রেফতারির প্রতিবাদে দিনভর উপবাস  কর্মসূচিতে সামিল আপের সমস্ত বিধায়ক এবং দলীয় কর্মীরা এদিন সকাল ১১ টায় যন্তর মন্তরে মিলিত হবেন।  প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে  রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ।

#অরবিন্দকেজরিওয়াল

#latestbengalinews

আরও পড়ুন সোনম ওয়াংচুকের বর্ডার মার্চ : প্রশাসনের সিদ্ধান্তে কমছে ইন্টারনেট স্পিড, জারি হচ্ছে ১৪৪ ধারা

About Post Author