সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ এবার শিল্পপতি হর্ষ নেওটিয়াকে তলব ইডির। মঙ্গলবার সাতসকালে তিনি কলকাতার ইডি দফতরে হাজিরা দেন। সকাল ১০.১৫ নাগাদ হর্ষ নেওটিয়া পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিল্পপতি নিজেই জানান যে তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু ঠিক কোন মামলায় তাঁকে ইডি তলব করেছে, তা এখনও স্পষ্ট নয়।
নেওটিয়া গোষ্ঠী একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। তার মধ্যে উল্লেখযোগ্য তাদের রিয়েল এস্টেট ব্যবসা। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, এইসব মামলায় বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। সেই সংক্রান্ত কোনও মামলাতেই শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ডাকা হয়েছে কিনা তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই জানতে পেরেছে একাধিক নির্মাণ কাজে বেআইনি টাকা ব্যবহার করা হয়েছে।
হর্ষ নেওটিয়ার সংস্থা কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল। এই বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০১৫ সালে হর্ষ নেওটিয়াকে তলব করেছিল ইডি। ২০১২ সালে সারদা গোষ্ঠীকে একটি নিউজ চ্যানেল বিক্রি করেছিল শুভাপ্রসন্নর সংস্থা। ওই সংক্রান্ত মামলার তদন্তেই প্রথম উঠে এসেছিল হর্ষ নেওটিয়ার নাম। সেই সময়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
#IndustrialistHarshNeotia
#latestbengalinews
#ED


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!