সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ এবার পিএসি-র চেয়ারম্যান হলেন সুমন কাঞ্জিলাল। কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি শূন্য ছিল। সেই পদেই আসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক ছিলেন সুমন। গত বছর ফেব্রুয়ারি মাসেই সুমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকেই এবার পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান
উল্লেখ্য, বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। দলের দুই সাংসদও জয়ী হয়েছিলেন বিধায়ক পদে। তাঁদের মধ্যে একজন ছিলেন সুমন কাঞ্জিলাল। পেশায় সাংবাদিক সুমন কাঞ্জিলাল রাজনীতিতে যোগ দিয়েছিলেন ২০২০ সালে। আলিপুরদুয়ারে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। তাঁকেই এবার পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। যার ফলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছিল না। শুধু তাই নয়, পিএসসির চেয়ারম্যানের পদ ফাঁকা থাকার ফলে জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএসের মতো পরীক্ষার ইন্টারভিউও আটকে ছিল। এহেন পরিস্থিতিতে পিএসসিতে চেয়ারম্যান নিয়োগ নিয়ে গত মাসেই কড়া অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রাজ্য না পারলে সেক্ষেত্রে আদালতই পিএসসির চেয়ারম্যান নিয়োগ করবে। এসবের মাঝেই পিএসি-র চেয়ারম্যান হলেন সুমন কাঞ্জিলাল।


More Stories
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের