Home » Sealdah divisionঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদা ডিভিশনে টানা ২০ দিন ধরে বাতিল একাধিক ট্রেন

Sealdah divisionঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদা ডিভিশনে টানা ২০ দিন ধরে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিলঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। শিয়ালদা ডিভিশনে ফের ট্রাফিক ব্লকের জেরে বাতিল একাধিক ট্রেন। জানা গিয়েছে, ১৮ থেকে ৭ মে পর্যন্ত দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য একটানা ২০ দিন ধরে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে টানা ২০ দিন ধরে বেশকিছু ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, বহু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হচ্ছে।
১৮ থেকে ৭ মে পর্যন্ত বাতিল ট্রেনগুলি হল-

আরও পড়ুন  OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

৩৩২৩১ দমদম জংশন – ব্যারাকপুর, ৩৩২৩২ ব্যারাকপুর – দমদম জংশন, ৩৩২৭১ দমদম জংশন – গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা – শিয়ালদা, ৩০৩৩৩ মাঝেরহাট – হাবড়া, ৩০৩৩২ হাবড়া – মাঝেরহাট ,৩০৩৫৩ মাঝেরহাট — দত্তপুকুর, ৩০৩১৪ দত্তপুকুর – মাঝেরহাট, ৩৩৪৫৩ শিয়ালদা – বারাসত, ৩১২২৩ শিয়ালদা – ব্যারাকপুর, ৩০১১৬ ব্যারাকপুর- বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ – ব্যারাকপুর, .৩১২৪২ ব্যারাকপুর – শিয়ালদা, ৩০৩১২ বারাসত – মাঝেরহাট, ৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট – বারাসত, ৩৩৩১১ বারাসত – হাসনাবাদ,৩০৩২২ হাসনাবাদ – বিবাদী বাগ, ৩০১৪৫ মাঝেরহাট – মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম – মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ, ৩৩২৮২ হাসনাবাদ – দমদম জংশন প্রভৃতি ট্রেন।

আরও পড়ুন   Garden Reach Building Collapse: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের ঘটনার ৩ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুরসভা

অন্যদিকে, ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। এদিকে,যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে,৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত। আবার ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

#Sealdahdivision

#latestbengalinews

About Post Author