সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিলঃ ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার গার্ডেনরিচে রেলের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের কালো ধোঁয়া গ্রাস করে পুরো এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন লোকসভা ভোটে অশান্তি এড়াতে ৩৫০ জন পর্যবেক্ষককে নিয়োগ জাতীয় নির্বাচন কমিশনের
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ পশ্চিম বন্দর থানার অন্তর্গত গার্ডেনরিচ এলাকার দক্ষিণ-পূর্ব রেলের বিএনআর হাসপাতালে হঠাৎই আগুন লেগে যায়। চোখের অপারেশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় রোগী এবং পরিবারগুলির মধ্যে।দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরজুড়ে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই দমকল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়। সেইসঙ্গে পৌঁছয় ওয়েস্ট পোর্ট থানার পুলিশ।

এদিকে, কর্তব্যরত আরপিএফ জওয়ানরাই মূলত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে অপারেশন থিয়েটারের বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কি কারনে আগুন লেগেছে জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, এসি থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে, জুটমিল কর্তৃপক্ষের দাবি, জুট থেকেই আগুন লেগেছে, কোনও ইলেকট্রিক ফায়ারের ঘটনা এদিন ঘটেনি।
#GardenrichBNRHospitalFire


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা