Home » পোলাও কিংবা বিরিয়ানি নয়, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন চিকেন পরোটা

পোলাও কিংবা বিরিয়ানি নয়, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন চিকেন পরোটা

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিলঃ চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পরোটা। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পরোটা। নৈশভোজে মটন, চিকেন, কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে চিকেন পরোটা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে চিকেন পরোটা। চিকেন পরোটা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      UEFA Champions League: বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ

উপকরণ
বোনলেস চিকেন: ২৫০ গ্রাম
ময়দা: ১ কাপ
আটা: ১ কাপ
দই: ১/৩ কাপ
আদা-রসুন বাটা: ১ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো: স্বাদমতো
জিরেগুঁড়ো: ১/২ চা চামচ
ধনেগুঁড়ো: ১/২ চা চামচ
হলুদগুঁড়ো: এক চিমটে
পেঁয়াজ: ১টি (কুচনো)
কাঁচা লঙ্কা: ১টি
ধনেপাতা: ২ টেবিল চামচ
তেল: ২ টেবিল চামচ
নুন: ১/২ চা চামচ
জল: পরিমাণ মতো
নুন: স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমেই বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর মাংসের মধ্যে আদারসুন বাটা, লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, নুন ও দই মিশিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভাজুন। এতে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন। ব্যস তৈরি চিকেন পরোটার পুর। এবার একটি বাটিতে আটা ও ময়দা একসঙ্গে মিশিয়ে মেখে নিন। মাখা হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে পনেরো মিনিট রেখে দিন। এবার ছোট ছোট লেচি করে নিন। দুটি করে লেচি পরোটার আকারে বেলে নিন। এর মধ্যে একটির উপর চিকেনের পুরটি ভরে উপরে অন্য পরোটাটি দিয়ে ভাল করে মুড়ে দিন। চাটুতে তেল গরম করে পুরভরা পরোটাগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন চিকেন পরোট।

#chickenparatha

#চিকেনপরোটা

#latestbengalinews

About Post Author